রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ১৩ মার্চ ২০২৬ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ

রাজশাহী মহানগরীতে পবা ও শাহমখদুম থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: রাজশাহী জেলার মোহনপুর থানার তাহেরপুর পাকুড়িয়া গ্রামের মৃত বাদশার ছেলে মোঃ আজমল (৪১) এবং রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম (চকপাড়া ফুলতলা মোড়) গ্রামের মোঃ করিম আলীর ছেলে মোঃ সেলিম আলী ওরফে চিংকু (৩৫)।

পুলিশ জানিয়েছে, ১২ মার্চ দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে পবা থানার নওহাটা এলাকায় অভিযান পরিচালনা করে আজমলকে গ্রেপ্তার করা হয়। এরপর ১১ মার্চ রাত সোয়া ১১ টার দিকে শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়া মাদ্রাসা মোড় এলাকায় অভিযান চালিয়ে চিংকুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আজমলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২২ হাজার ৪শ টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল। এছাড়া চিংকুর দেহ তল্লাশি করে ৩০ গ্রাম গাঁজা পাওয়া গেছে।

পুলিশ জানায়, আজমলের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় ১৬টি মাদক মামলা সহ মোট ২০টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রমজান ও ঈদ উপলক্ষ্যে আরএমপি’র সতর্কতামূলক নির্দেশনা

নির্বাচনকে কেন্দ্র করে জিউপাড়ায় বিএনপির প্রস্তুতিমূলক সভা

রাজশাহীতে ১০ দিন মেয়াদী টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার গ্রেফতার

যুবদলের ছত্রছায়ায় শ্রমিক লীগ নেতা সুরক্ষিত, পশ্চিমাঞ্চল রেলে নিয়োগ বাণিজ্যে প্রকাশ্য দাপট

“রাজশাহীতে সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ — ওসি না সরালে দুর্বার আন্দোলন”

রাজশাহীর পবা উপজেলায় রাতের আঁধারে পুকুর খননের মাটি বিক্রির মহোৎসব

মতিহার থানার অভিযান সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সিরাজদিখানে সোহরাব আলী দেওয়ান মেমোরিয়াল ট্রাষ্টের উদ্যোগে পথচারীদের জন্য টিউবওয়েল স্থাপন

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ১৩৬ কেজি গাঁজা ও হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial