রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চলতি বছরেই বিএনপির জাতীয় সম্মেলন মির্জা ফখরুল

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ১৯, ২০২৬ ২:২১ অপরাহ্ণ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই দলের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। তবে এখনো নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়নি।
বুধবার (১৮ মার্চ) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “সম্মেলন এ বছরের মধ্যেই হবে। সময় এখনো চূড়ান্ত হয়নি, তবে শিগগিরই কাউন্সিল আয়োজন করা হবে।”
সরকার ও দল এক হয়ে যাওয়ার প্রসঙ্গে তিনি বলেন, সরকার গঠনে কিছু সময় লেগেছে এবং দলের অনেক নেতা সরকারে যুক্ত হয়েছেন। ফলে সাংগঠনিক কার্যক্রমে কিছুটা সময় লাগছে। তবে দল ও সরকার নিজ নিজ দায়িত্ব পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব জানান, এ বিষয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে জানাবে। সিদ্ধান্ত হলেই তা প্রকাশ করা হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চলতি বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ সময় দেশের রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় সংসদের কার্যক্রম, অর্থনৈতিক অবস্থা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপাচার্য নিয়োগসহ সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।
উল্লেখ্য, বিএনপির সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বিএমডিএ মিথ্যা তথ্যে পিডি, ৮ কোটি টাকার কাজ ভাগ-বাটোয়ারার আয়োজন

মতিহার থানার অভিযানে চোরাই মালামাল উদ্ধার; গ্রেপ্তার ১

কাটাখালী থানার পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা উদ্ধার; গ্রেপ্তার ৪

পশ্চিমাঞ্চল রেলওয়ের স্টেকহোল্ডারগণের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বোয়ালিয়া থানার অভিযানে চোরাই ল্যাপটপসহ চোর গ্রেপ্তার

রাজশাহীতে হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন

রাজশাহীতে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে গ্লুকোজ বিতরণ 

আরএমপি ডিবি’র অভিযানে ৮ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

রাজশাহীতে ১০ দিন মেয়াদী টিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial