রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাসিক প্রশাসক

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ১৯, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহী মহানগরবাসীসহ দেশের সকল মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এক শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, মহিমান্বিত মাহে রমজানের এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সংযম, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের মহৎ বার্তা নিয়ে আসে। এই পবিত্র দিনে পারস্পরিক সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই হোক ঈদের প্রকৃত শিক্ষা।
রাজশাহীকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রশাসক বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে এ অগ্রযাত্রায় নগরবাসীর সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।
পরিশেষে তিনি মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন, তিনি যেন সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে দেন এবং প্রিয় মহানগরী রাজশাহীকে আরও উন্নত ও সমৃদ্ধ করার তৌফিক দান করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নার্সিং ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ জারি

পশ্চিমাঞ্চল রেলওয়ে শ্রমিকলীগের শতাধিক নেতাকর্মী কর্মস্থলে অনুপস্থিত 

‘তোমরা লিখবা আর আমরা পেটাবো’ — ৩ সাংবাদিককে মারধরের পর যুবদল নেতার হুমকি

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন পিয়ারুল ইসলাম পিন্টু

রাজশাহীতে বিএনপি নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ

আরএমপি’র পবা থানা পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

রাজপাড়ায় প্রশাসনকে উপেক্ষা করে অবৈধ বহুতল ভবন, প্রতিবাদ দমাতে রাতের আঁধারে হামলা

বেসরকারী পর্যায়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে : স্বাস্থ্য মন্ত্রী

রাবি ক্যাম্পাসে ছুরিকাঘাত, ছাত্রদল নেতার বিরুদ্ধে হামলা ও মাদক সিন্ডিকেটের অভিযোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial