রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২৩ মার্চ ২০২৬ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

তেল সংকটে যে কোনো সময় বন্ধ হতে পারে পেট্রোল পাম্প

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ২৩, ২০২৬ ১২:১৬ অপরাহ্ণ

তেল সরবরাহ সংকট ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে দেশের পেট্রোল পাম্প (ফিলিং স্টেশন) যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
রোববার (২২ মার্চ) রাতে সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, অয়েল কোম্পানিগুলো থেকে প্রতিদিন যে পরিমাণ জ্বালানি সরবরাহ করা হচ্ছে, তা দিয়ে বর্তমান চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে সারাদেশের পেট্রোল পাম্পগুলোতে তীব্র চাপ সৃষ্টি হয়েছে।
এতে আরও বলা হয়, বিপুল সংখ্যক মোটরসাইকেল চালক তেল নিতে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। দীর্ঘ অপেক্ষায় তারা ক্লান্ত ও বিরক্ত হয়ে পড়ছেন।
একই সঙ্গে পাম্পে কর্মরত কর্মচারীদের ওপরও চাপ বেড়েছে। অতিরিক্ত কাজের চাপ এবং ক্রেতাদের ভিড়ে অনেক ক্ষেত্রে কথা কাটাকাটি ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
সংগঠনটির দাবি, বর্তমান পরিস্থিতিতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত না হলে নিরাপত্তাজনিত কারণে যে কোনো সময় সারাদেশের পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

৩ ফুটওভারব্রীজ ও ১ ব্রীজ নির্মাণ করছে চসিক

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতসহ চট্টগ্রামে রমজানে সংযোগ বিচ্ছিন্ন অভিযান বন্ধ রাখার দাবি 

রাজশাহীতে অনুদানের নামে ইট ভাটায় উপজেলা প্রশাসনের চাঁদাবাজি

রাজশাহীতে বিচার বিভাগীয় সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত 

খাগড়াছড়িতে “বই পাঠ উৎসব” প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ

আরএমপি ডিবি’র অভিযানে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ১

রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে মসজিদ ও মাদ্রাসায় আর্থিক সাহায্য প্রদান 

দামকুড়া থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু

দুর্গাপুরে থানার সামনে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial