রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

নাগরিক সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা রাসিক প্রশাসকের

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ

নাগরিক সেবা সুনিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশন-এর প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় শেষে বিভিন্ন বিভাগ ও শাখার কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।
তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে সকলকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে এবং যথাসময়ে অফিসে উপস্থিত থাকতে হবে। নাগরিক সেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।
রাসিক প্রশাসক আরও বলেন, সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান, এখানে কোনো রাজনৈতিক পরিচয় নয়—সবাই রাষ্ট্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সবাইকে একসঙ্গে কাজ করে রাজশাহীকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
তিনি সতর্ক করে বলেন, কারো কারণে নাগরিক সেবায় বিঘ্ন ঘটলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে নগর ভবনে এসে প্রশাসক কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ভবনের ১ম তলা থেকে ১০ম তলা পর্যন্ত বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন। এ সময় তিনি প্রধান নির্বাহী কর্মকর্তার দপ্তর, সচিব দপ্তর, প্রকৌশল বিভাগ, স্বাস্থ্য বিভাগ, রাজস্ব বিভাগসহ বিভিন্ন শাখার কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেন রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ এবং বাজেট ও হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খানসহ অন্যান্যরা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মতবিনিময় ও স্মারকলিপি গ্রহণকালে জেলা পরিষদের চেয়ারম্যান 

রাজশাহীতে অভিনব কায়দায় কাউন্সিলরের পুকুর ভরাট 

রাজশাহীতে যুবকদের নিয়ে যুববিভাগের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজশাহীতে মাদক বিক্রির সময় আওয়ামী লীগ নেতার ভাই গ্রেফতার

চাকরি ফিরে পাওয়ার জন্য চাকরিহারা শিক্ষক পরিষদের প্রস্তুতি সভা

পিস্তল-গানপাউডারসহ অস্ত্র কারবারী গ্রেফতার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০ ও মাদকদ্রব্য উদ্ধার

আদালতের নির্দেশ উপেক্ষা করে রাজশাহীর বসুয়া এলাকায় বাড়ি নির্মাণ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯ ও মাদকদ্রব্য উদ্ধার

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে বর্ণাঢ্য র‍্যালি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial