রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সীতাকুণ্ডে চলন্ত ট্রেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ২৬, ২০২৬ ১:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে চলন্ত চট্টলা এক্সপ্রেস ট্রেনের একটি পাওয়ার কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের খবর না মিললেও যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) গেট এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ট্রেনের অক্ষত বগিগুলো বিচ্ছিন্ন করে ফৌজদারহাট স্টেশনে সরিয়ে নেওয়া হয়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আহসান হাবিব জানান, সকাল ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পাওয়ার কারে আগুন জ্বলতে দেখে তা নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই ট্রেনের কর্মকর্তা, সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়দের সহায়তায় অক্ষত বগিগুলো আলাদা করে ফৌজদারহাট স্টেশনে নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা বজলুর রহমান জানান, যাত্রীরা আতঙ্কে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারকাজে সহায়তা করেন।
রেলওয়ে পুলিশের ফৌজদারহাট ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, ১৭টি বগি নিয়ে ট্রেনটি সকাল সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। সকাল ৭টার দিকে বিএমএ গেট এলাকায় পৌঁছালে শীতাতপনিয়ন্ত্রিত ‘চ’ বগির সামনে থাকা একটি পাওয়ার কারে আগুন লাগে।
তিনি বলেন, এক যাত্রী ওয়াশরুমে গিয়ে আগুন দেখতে পেয়ে অন্যদের জানালে তাৎক্ষণিক ট্রেন থামানো হয় এবং যাত্রীরা নেমে পড়েন। আগুন লাগা বগি ও পাশের ‘চ’ বগি বিচ্ছিন্ন করে ফৌজদারহাট স্টেশনে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, চট্টগ্রাম থেকে বিকল্প দুটি বগি এনে সংযুক্ত করার পর ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে দেওয়া হবে। বর্তমানে বিএমএ গেট এলাকায় ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে, তবে বিপরীত লাইনে চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পত্নীতলায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে নগরীতে টবভিত্তিক বৃক্ষরোপণ শুরু রাসিকের

মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাবে হযরত শাহজালাল বিমানবন্দরে ১৩১ ফ্লাইট বাতিল

ইতিহাসবিদ শিক্ষাবিদ অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবীর প্রথম মৃত্যু বার্ষিকী আগামীকাল

রাজশাহীর পুঠিয়া এলজিইডির নিম্নমানের রাস্তার কজে সরকারের অর্ধকোটি টাকা জলে

পবা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগর বিএনপির বিশেষ সভা: ১৫ আগস্ট ৭ থানায় দোয়া-মিলাদ পালনের সিদ্ধান্ত

মাস্টার অফ আর্টস ইন এডুকেশনে ২১ জনের মধ্যে ১৯ আফগান

বায়ুদূষণে ১১০ শহরের মধ্যে ঢাকা আজ শীর্ষে, মান ‘খুবই অস্বাস্থ্যকর’

রাজশাহীর বাগমারা উপজেলার আ,লীগের পলাতক নেতাদের আশ্রয়দাতা বাচ্চু আর্ট

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial