রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

জুনের প্রথমার্ধে এইচএসসি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা, সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রের উদ্যোগ

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ৩০, ২০২৬ ১০:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা জুন মাসের প্রথমার্ধে আয়োজনের পরিকল্পনা করছে শিক্ষা বোর্ডগুলো। একই সঙ্গে এবার দেশের সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে অনুষ্ঠিত এক সভায় সম্ভাব্য সময়সূচি ও পরীক্ষা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মতামত দেন।
বৈঠকে উপস্থিত আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, জুন মাসে পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিক্ষা বোর্ডগুলোর প্রস্তাবিত সূচি মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং অনুমোদনের পর চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
একই তথ্য নিশ্চিত করে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, ৭ জুন থেকে পরীক্ষা শুরু করা যায় কি না এ বিষয়ে আলোচনা হলেও এখনো সিদ্ধান্ত হয়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি বছর থেকে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে এ পদ্ধতি চালু রয়েছে। ফলে এবার মোট ১১টি শিক্ষা বোর্ডেই অভিন্ন প্রশ্নপত্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ফিক্সিং ম্যাচ বলে সোস্যাল মিডিয়ায় হাতিয়ে নিতেছে লক্ষ লক্ষ টাকা 

রাজশাহীতে সরকারি জায়গা দখল করে বিএনপি নেতাদের অবৈধ স্থাপনা নির্মাণ

আওয়ামী লীগের ঘনিষ্ঠতার অভিযোগে বিতর্কিত, বহিষ্কারের আগেই পদত্যাগ করলেন এনসিপি নেত্রী মায়া

‘ভূমিহীন’ থেকে ১৫ বছরেই কয়েক হাজার কোটি টাকার মালিক শাহরিয়ার আলম

চট্টগ্রাম নাগরিক ফোরামের দীর্ঘ আন্দোলনের ফসল : একনেকে অনুমোদিত নতুন কালুরঘাট সেতু

চট্টগ্রাম নাগরিক ফোরামের দীর্ঘ আন্দোলনের ফসল : একনেকে অনুমোদিত নতুন কালুরঘাট সেতু

পুঠিয়া প্রেস ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রেজা, সম্পাদক রুবেল

রাতজুড়ে রাজশাহী নগরীতে বসছে জুয়ার রমরমা আসর

বগুড়ায় করতোয়া নদীর পুনঃখনন ও ডান তীরে স্লোপ নির্মাণ কাজের উদ্বোধন

রাজশাহীতে উচ্চশিক্ষার বার্তা নিয়ে আসছে ভারতের চন্ডিগড় বিশ্ববিদ্যালয়

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial