রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সন্ত্রাসবিরোধী আইনের আরেক মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ৩০, ২০২৬ ১১:০৫ অপরাহ্ণ

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা আরেকটি মামলায় কারাবন্দী সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা শাহবাগ থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
মামলাটি ‘মঞ্চ ৭১’ নামের একটি সংগঠনের আয়োজিত গোলটেবিল বৈঠককে কেন্দ্র করে করা হয়। এতে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান (কার্জন), সাংবাদিক মঞ্জুরুল আলমসহ ১৬ জনকে আসামি করা হয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শওকত মাহমুদকে এ মামলার আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
আদালত সূত্রে জানা যায়, সোমবার তাকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা ও পুলিশের পরিদর্শক মো. আখতার মোরশেদ শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
গ্রেপ্তার আবেদনে বলা হয়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিরোধের লক্ষ্যে গত বছরের ৫ আগস্ট ‘মঞ্চ ৭১’ আত্মপ্রকাশ করে। পরে ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অংশগ্রহণকারীদের কার্যক্রম পর্যালোচনায় দেশকে অস্থিতিশীল করা ও অন্তর্বর্তী সরকারকে উৎখাতের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দেওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়, তালিকাভুক্ত ১৬ আসামির পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জন ওই অনুষ্ঠানে অংশ নেন।
আরও বলা হয়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের জিজ্ঞাসাবাদে আসামিদের ‘মঞ্চ ৭১’-এর ব্যানারে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। প্রাথমিক তদন্তে শওকত মাহমুদের সংশ্লিষ্টতারও প্রমাণ মিলেছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
এর আগে, গত ২০ সেপ্টেম্বর বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীকে একই আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ৭ ডিসেম্বর রাজধানীর মালিবাগ এলাকা থেকে শওকত মাহমুদকে গ্রেপ্তার করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নীলফামারী ডোমারে স্কাউটের ১৬৭ তম বি.পি. দিবস উদযাপন

রাজশাহীতে ভুয়া সাংবাদিক জুলুর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নাটোরে মান সনদ ছাড়া দই ও মাঠা তৈরি : দুই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের মামলা-জরিমানা

রাজশাহীর নবাগত ডিসির সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অবৈধ চাঁদা আদায়ের অভিযোগে ৩০ জনকে আটক করেছে র‌্যাব-৭

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোদাগাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত

বিএনপির আউয়াল কে টাকা দিলেই মিলবে পুকুর খননের অনুমতি 

তেলের কৃত্রিম সংকট ও অবৈধ মজুত রোধে কঠোর অবস্থানে রাজশাহীর ডিসি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ঋণের দায়ে বিদেশফেরত যুবকের আত্মহত্যা

রাজশাহীতে শুরু হতে যাচ্ছে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial