রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬ | ১৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

চিড়িয়াখানার উন্নয়ন কাজে গতি আনতে প্রশাসকের কড়াকড়ি নির্দেশ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ৩১, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে নির্মাণাধীন মসজিদসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে তিনি প্রকল্প এলাকা ঘুরে দেখেন এবং চলমান কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

পরিদর্শনকালে প্রশাসক কাজের মান ও সময়সীমা নিয়ে বিশেষ গুরুত্বারোপ করে বলেন, “নগরবাসীর বিনোদন ও ধর্মীয় চাহিদা পূরণে এই প্রকল্পগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। গুণগতমান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করতে হবে।”

তিনি আরও বলেন, চিড়িয়াখানা ও উদ্যানকে আধুনিক ও দর্শনার্থীবান্ধব করতে যে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, তা বাস্তবায়ন হলে নগরবাসীর জন্য এটি একটি আকর্ষণীয় বিনোদনকেন্দ্রে পরিণত হবে। একই সঙ্গে শিশু-কিশোরদের জন্য শিক্ষা ও বিনোদনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গড়ে উঠবে এই স্থান।

প্রশাসক সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারদের উদ্দেশে নির্দেশনা দিয়ে বলেন, কাজের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং নির্ধারিত নকশা অনুযায়ী কাজ বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করারও নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান ইমন, সহকারী প্রকৌশলী ইউসুফ আলী ঈশা, ভ্যাটেরিনারি সার্জন ড. ফরহাদ উদ্দীন, স্থপতি জহুরুল আনোয়ার অনন্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় চিড়িয়াখানায় দর্শনার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, পরিবেশ উন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যা সম্পন্ন হলে রাজশাহীর বিনোদন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজস্ব আদায় বৃদ্ধি করে দেশের উন্নতি ও বেকারত্ব দূর করতে চাই : এনবিআর চেয়ারম্যান

রাজনৈতিক ট্যাগে দখলদারদের হাতে রাজশাহীর দলিল লেখক সমিতি 

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ কারবারি গ্রেপ্তার

‘যা দিতে কেউ বাধ্য নয়, সেটাই চাঁদা’—সড়ক পরিবহনমন্ত্রীর ব্যাখ্যা

সারদা একাডেমিতে দুই শত বাহান্ন ক্যাডেট এসআইকে অব্যাহতি প্রদান

নাটোরের লালপুরে ট্রাকচাপায় নিহত ৩, আহত ৪

উদ্যোক্তা চট্টগ্রামের ফাউন্ডার সোনিয়া আজাদের তিন দিনব্যাপী মেলা সফলভাবে সম্পন্ন 

১১ দলীয় জোটের জনসভা ঘিরে রাজশাহীতে রাজনৈতিক চাঙাভাব, প্রস্তুতি শেষ পর্যায়ে

মাদ্রাসা মাঠে ১১ দলীয় জোটের জনসভা: উত্তরের রাজনীতিতে বাড়ছে উত্তাপ

স্বদেশ বাণী’র ৮ম বর্ষপূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত

উচিৎ কথা বলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কের নামে লিখিত অভিযোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial