রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
রবিবার , ১৯ এপ্রিল ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী চেম্বারে বিজয়ের হাসি: মোড়া প্রতীকে ইমাম মেহেদীর জয়

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ১৯, ২০২৬ ১২:২১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হয়েছেন সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ, রাজশাহী-এর ‘ক’ প্যানেলের প্রার্থী ইমাম মেহেদী। তিনি মোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে ১০৫৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। মোট প্রায় ২৯০০ ভোটারের অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও পরিচালক—এই চারটি পদে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। প্রার্থীরাও শেষ মুহূর্ত পর্যন্ত ভোটারদের সমর্থন আদায়ে সক্রিয় ছিলেন। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীর সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাসের পরিবেশ তৈরি হয়।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বোয়ালিয়া সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফ হোসেন ফলাফল ঘোষণা ও ভোটগ্রহণ সংক্রান্ত তথ্য নিশ্চিত করেন।

বিজয়ের পর ইমাম মেহেদী বলেন, এই জয় ব্যক্তিগত নয়, বরং রাজশাহীর সকল ব্যবসায়ীর আস্থার প্রতিফলন। তিনি ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের দেওয়া ভোট ও সমর্থনই তাকে দায়িত্ব পালনের সুযোগ করে দিয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী চেম্বারকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ব্যবসায়ী বান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করাই হবে তার প্রধান লক্ষ্য। পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের জন্য আধুনিক প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং ব্যাংকিং খাতের জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

নবনির্বাচিত এই পরিচালক বলেন, রাজশাহীর সব ব্যবসায়ী—ছোট, মাঝারি বা বড়—সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।

এদিকে দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে ব্যবসায়ী মহলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ফলাফল ঘোষণার পরপরই নতুন নেতৃত্বকে ঘিরে ব্যবসায়ী মহলে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, নতুন কমিটির মাধ্যমে চেম্বারের কার্যক্রমে গতি আসবে এবং রাজশাহীর ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন ঘটবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাবির পপুলেশন সায়েন্স’র পুনর্মিলনীতে মেতেছে বিভাগের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা

রাজশাহী মহানগরীতে অপারেশন ডেভিল হান্টের ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৭ জন

দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদী-বিল: ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন

রাজশাহীতে প্রথমবারের মত হতে যাচ্ছে মুসলিম লাইফ স্টাইল এক্সপো

লালপুরে ভেজাল গুড় তৈরির ধুম

রাজশাহী মহানগরীতে জমি বিক্রয়

খুনি হাসিনার প্রেতাত্মা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু – রবি

বণিক সমিতির সভাপতিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা!  

প্রতিষ্ঠান দখলের চেষ্টা, সাংবাদিককেও হুমকি—বিতর্কের কেন্দ্রে দুর্নীতিবাজ শিহাব

ফসলি জমি রক্ষায় কঠোর প্রশাসন: দুর্গাপুরে অবৈধ পুকুর খননে জরিমানা ও ভেকু নিষ্ক্রিয়

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial