রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ২০ এপ্রিল ২০২৬ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে নগরীতে টবভিত্তিক বৃক্ষরোপণ শুরু রাসিকের

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ২০, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে নতুন উদ্যোগ গ্রহণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)। এর অংশ হিসেবে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের রোড ডিভাইডারে টব ও ড্রামে করে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বিকেলে নগরীর দড়িখরবনা মোড় থেকে নজমুল হক স্কুল মোড় চত্বর পর্যন্ত সড়কের মাঝে টব ও ড্রামে করে গাছ লাগানোর কার্যক্রম পরিদর্শন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

রাসিক সূত্রে জানা গেছে, পরিকল্পিতভাবে রোড ডিভাইডারগুলোতে উপযোগী ও দৃষ্টিনন্দন বিভিন্ন প্রজাতির গাছ টব ও ড্রামের মাধ্যমে স্থাপন করা হচ্ছে। এতে একদিকে নগরীর সৌন্দর্য বৃদ্ধি পাবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। যেসব সড়কে সরাসরি মাটিতে গাছ লাগানো সম্ভব নয়, সেসব স্থানে বিকল্প হিসেবে টব ও ড্রাম ব্যবহার করা হচ্ছে। এতে গাছের পরিচর্যা সহজ হবে এবং প্রয়োজনে স্থানান্তরের সুবিধাও থাকবে।

রাসিকের উদ্যোগে নগরীর গুরুত্বপূর্ণ সড়কে টবভিত্তিক বৃক্ষরোপণ চলছে

রাজশাহীতে সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে রোড ডিভাইডারে টব ও ড্রামে গাছ লাগানো কার্যক্রম শুরু

রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, পর্যায়ক্রমে নগরীর আরও গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে। নাগরিকদের সহযোগিতায় উদ্যোগটি সফলভাবে বাস্তবায়িত হলে রাজশাহী একটি আরও সবুজ, পরিচ্ছন্ন ও নান্দনিক নগরীতে পরিণত হবে।

এদিকে রাজশাহীর পরিবেশবিদ ও সচেতন মহলের একটি অংশ বলছে, অতীতেও নগরীর বিভিন্ন স্থানে টবভিত্তিক বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হলেও সেগুলোর অনেকগুলোই যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে। ফলে নতুন উদ্যোগকে স্বাগত জানালেও তারা টেকসই ব্যবস্থাপনা ও নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্ব দিচ্ছেন।

পরিবেশবিদদের মতে, শুধুমাত্র গাছ লাগানো নয়, বরং দীর্ঘমেয়াদে সঠিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা না গেলে এসব উদ্যোগের সুফল পাওয়া কঠিন হয়ে পড়ে।

তবে এখন দেখার বিষয়—এই উদ্যোগ সত্যিই টেকসই সবুজায়নে রূপ নেয়, নাকি আগের মতোই কিছুদিন পর হারিয়ে যায় তার কার্যকারিতা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে সুইডেনের রাজকুমারী ভিক্টোরিয়া শুনলেন জলবায়ু অভিঘাতের ফলে বাস্তুচ্যুত জনগোষ্ঠীর লড়াই এর কথা

নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পেল সেনা কর্মকর্তারা

চিড়িয়াখানার উন্নয়ন কাজে গতি আনতে প্রশাসকের কড়াকড়ি নির্দেশ

পশ্চিমাঞ্চল রেলওয়ের স্টেকহোল্ডারগণের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

পাথর নিক্ষেপে হত্যার প্রতিবাদে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ

একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চিরিরবন্দর উপজেলা আওয়ামীলীগ 

রাজশাহীর চারঘাটে ০১ কেজি ৫০০ গ্রাম গাঁজা-সহ গ্রেফতার: ১

এডভোকেট শফিকুল ইসলাম মিলনের সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল

রক্ষক যখন ভক্ষক: বাগমারায় সরকারি গাছ কাটায় প্রশ্নের মুখে প্রশাসন

চাঁপাইনবাবগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial