রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ২০ এপ্রিল ২০২৬ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

দুর্গাপুরে অবৈধ পেট্রোল মজুদের ভাণ্ডার ফাঁস, ৪০০ লিটার জব্দ

প্রতিবেদক
বুলেটিন ডেস্ক
এপ্রিল ২০, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলায় অবৈধভাবে পেট্রোল মজুদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। আজ ২০ এপ্রিল ২০২৬ তারিখে উপজেলার গুলালপাড়া গ্রামের একটি বাড়িতে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে প্রায় ৪০০ লিটার পেট্রোল অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। পরে তা ঘটনাস্থলে উপস্থিত ক্রেতাদের মাঝে সরকার নির্ধারিত দামে বিক্রি করা হয়।

অভিযান পরিচালনা করেন লায়লা নূর তানজু, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, দুর্গাপুর, রাজশাহী।

তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০, ৪৫ ও ৫২ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। জরিমানার টাকা ঘটনাস্থলেই আদায় করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ পেট্রোল জব্দ করা হয়েছে। জনস্বার্থ ও বাজার স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ জ্বালানি মজুদ ও বাজারে অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫

রাজশাহীতে ভূমি দখল-চাঁদাবাজিতে জড়িত হলে আইনে সোপর্দ করুন- মিনু

লালপুরে ভেজাল গুড় তৈরির ধুম

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পুঠিয়ায় দলিল লেখক সমিতির ওপর মিথ্যা মারামারির গুজব ফেসবুকে ছড়ানোর অভিযোগ

বাগমারা বাসিকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন যুবলীগ নেতা সোহেল রানা 

রাজশাহীতে চাঁদাবাজি ও দখলদারত্ব বন্ধে কঠোর হুশিয়ারি যুবদল নেতা রবি’র

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial