রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীর পরিবেশ রক্ষায় সোচ্চার নাগরিকরা, ২০ দফা দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ২৪, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ “নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, রাজশাহী বাঁচাও, বাঁচাও বাংলাদেশ”—এই স্লোগানে রাজশাহীতে পরিবেশ, প্রাণ-প্রকৃতি ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় নগরীর প্রাণকেন্দ্র সাহেববাজার জিরোপয়েন্টে নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলন, বাংলাদেশ-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন পরিবেশবাদী ও নাগরিক সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এনামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারার সঞ্চালনায় মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, রাজশাহীতে দিন দিন পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড বেড়েই চলেছে। নির্বিচারে গাছ কাটা, পুকুর ভরাট, কৃষিজমিতে পুকুর খনন, বায়ু ও শব্দ দূষণ, নদী দখল ও দূষণ, পানি সংকটসহ নানা সমস্যায় নগরবাসী বিপর্যস্ত হয়ে পড়েছে।

তারা অভিযোগ করেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নগরীতে পুকুর ভরাট বন্ধ হয়নি। একইভাবে নদী দখল ও দূষণও অব্যাহত রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

মানববন্ধন থেকে পরিবেশ সুরক্ষা ও টেকসই নগর গড়ার লক্ষ্যে ২০ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—গাছ কাটা বন্ধ, পুকুর পুনরুদ্ধার, নদী দখল ও দূষণ বন্ধ, কৃষিজমি রক্ষা, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ, শব্দ দূষণ বন্ধ, বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, এবং নগরীর পরিবেশবান্ধব উন্নয়ন নিশ্চিত করা।

এছাড়া বক্তারা বরেন্দ্র অঞ্চলের জন্য পৃথক পানিব্যবস্থাপনা ও “খরা তহবিল” গঠনের দাবি জানান। একই সঙ্গে পদ্মা ও অন্যান্য নদীর নাব্যতা ফিরিয়ে আনতে পরিকল্পিত ড্রেজিং কার্যক্রম গ্রহণের আহ্বানও জানানো হয়।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ও মিথ্যা সংবাদ প্রচার; গ্রেপ্তার ১

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতা নিতে গিয়ে সর্বস্ব হারিয়ে নি:স্ব উপা শিখা চাকমা! 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৭ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে জনগণের ভূমি স্মার্ট করার লক্ষ্যে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৯০তম সভা অনুষ্ঠিত

মব সৃষ্টি করে পুলিশ অপমান: রাজশাহীর বেলপুকুর কাণ্ডে উসকানিদাতা গ্রেপ্তার

প্রতিশোধ নয় দেশকে নতুন ভাবে গড়তে চাই জামায়াতে ইসলামী

শিক্ষকতার আড়ালে মাদক ব্যবসার অভিযোগ — রাজশাহীর আনিসুজ্জামান মিলু নিয়ে চাঞ্চল্য

মুখোশ বদলালেও চরিত্র বদলায়নি: রাজশাহীর সুবিধাভোগী সাংবাদিকদের নগ্ন রূপ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial