রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

ত্যাগী রাজনীতিক থেকে কাউন্সিলর প্রার্থী—১৮ নম্বর ওয়ার্ডে সোহেলের জনপ্রিয়তা বাড়ছে

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ২৮, ২০২৬ ২:৪১ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীতে দীর্ঘদিনের ত্যাগী ও নির্যাতিত এক নেতার রাজনৈতিক সক্রিয়তা নতুন করে আলোচনায় এসেছে। বিগত সময়ে হামলা-মামলার শিকার হয়ে এবং গুম হওয়ার আশঙ্কায় দীর্ঘদিন রাজশাহীর বাইরে অবস্থান করতে বাধ্য হলেও, ৫ আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর তিনি আবারও নিজ এলাকায় ফিরে এসে রাজনৈতিক কর্মকাণ্ড জোরদার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় ফিরে আসার পর থেকেই তিনি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখ-দুঃখে অংশ নিচ্ছেন। ফলে এলাকাবাসীর মধ্যেও তার প্রতি আস্থা ও সমর্থন বেড়েছে। বিভিন্ন সময় এলাকার মানুষ তাকে ১৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার জন্য অনুরোধ জানিয়ে আসছেন। তাদের প্রত্যাশা—তিনি নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা আরও গতিশীল হবে।

এদিকে, ইঞ্জিনিয়ার মোঃ আরিফুজ্জামান সোহেল পেশাগত ও রাজনৈতিক অঙ্গনে সমানভাবে সক্রিয় রয়েছেন। তিনি বর্তমানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি)-এর রাজশাহী বিভাগীয় টিমে নির্বাচিত হয়েছেন, যা তার পেশাগত দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

নিজস্ব ব্যবসা ও রাজনৈতিক কার্যক্রমের পাশাপাশি তিনি নিয়মিত সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। তার নেতৃত্বে রাজশাহী সিটি এলাকায় বৃক্ষরোপণ, মশক নিধন কার্যক্রম এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়াও, তিনি রাজশাহীতে “আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ” প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বলে জানা গেছে।

প্রার্থী হওয়ার বিষয়ে বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ আরিফুজ্জামান সোহেল বলেন: আমি সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবো। এলাকার সাধারণ মানুষ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চান, তাহলে আমি ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হতে প্রস্তুত। আমার লক্ষ্য হবে—জনগণের সেবা, স্বচ্ছতা ও উন্নয়ন নিশ্চিত করা।

স্থানীয়দের মতে, ত্যাগ, অভিজ্ঞতা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন। এখন দেখার বিষয়, আসন্ন নির্বাচনে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থী হয়ে কতটা সাড়া ফেলতে পারেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

তেল সংকটে ভোগান্তি, রাজশাহীতে বিআরটিসি বাসে তেল পাচারের অভিযোগ

গ্রামীণফোনের স্বীকৃতি পেল রাজশাহীর সেরা জিপিস্টার পার্টনাররা

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাসিক প্রশাসক

বোয়ালিয়া থানার অভিযানে চোরাই ল্যাপটপসহ চোর গ্রেপ্তার

আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদে বসলেন নব-নির্বাচিত চেয়ারম্যান বকুল

নওগাঁর ধামইরহাট -পত্নীতলা আসনের পরিকল্পনা প্রতিমন্ত্রীর হয়েছেন শহিদুজ্জামান সরকার এমপি

মতিহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

আরইউজে নির্বাচনে টানা দ্বিতীয়বার সভাপতি আব্দুল আউয়াল

এপেক্স বাংলাদেশের বেস্ট প্রেসিডেন্ট ও সার্ভিস এওয়ার্ড পেল এপেক্স ক্লাব অব পটিয়া 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial