রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ২৩ মে ২০২৬ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীর পদ্মা নদীতে ভাসছিল গলায় গামছা প্যাঁচানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ২৩, ২০২৬ ৮:১৪ অপরাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পদ্মা নদী থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নগরের বড়কুঠি সংলগ্ন পদ্মা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশ ও বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যক্তির গলায় একটি গামছা প্যাঁচানো ছিল বলে জানিয়েছে পুলিশ।

পদ্মা নদী সংলগ্ন এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও আতঙ্ক তৈরি হয়েছে।

বোয়ালিয়া থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ ফুলে যাওয়ায় বয়সও নির্ধারণ করা যাচ্ছে না। বয়স নির্ধারণ ও মৃত্যুর সঠিক কারণ জানতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মরদেহের গলায় একটি গামছা প্যাঁচানো ছিল। এ কারণে এটি হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি এই এলাকায় ঘটেছে নাকি মরদেহটি অন্য কোথাও থেকে নদীর স্রোতে ভেসে এসেছে, সে বিষয়েও তদন্ত চলছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রামে আঞ্চলিক স্কিলস ও ইনোভেশন কম্পিটিশন এবং সেমিনার অনুষ্ঠিত  

আরডিএ কার্যালয়ে মবের তাণ্ডব: পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই

বালিয়াডাঙ্গীতে কাঁঠাল গাছ থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্তি

তেল সংকটে যে কোনো সময় বন্ধ হতে পারে পেট্রোল পাম্প

জুলাই গণহত্যা মামলার আসামি লিটনের বিরুদ্ধে মানিলন্ডারিং তদন্ত, ৪১ হিসাব ফ্রিজ

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডিজিটাল সহিংসতার ছায়া: রাজশাহীতে বিচারহীনতা ও রাষ্ট্রীয় প্রতিক্রিয়ার সংকট

অক্টোবর সেবা মাসে লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটি ও অ্যালেক্স’র যৌথ মেডিকেল ও খতনা ক্যাম্প অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে লাইসেন্স বিহীন ব্যবসায়ীকে অর্থদণ্ড

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial