রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ৭ জুন ২০২৬ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পুলিশ কমিশনারের নির্দেশে অভিযানে সফলতা, ছুরিকাঘাত মামলার আসামি আটক

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ৭, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর মতিহার এলাকায় এক এসএসসি পরীক্ষার্থী স্কুলছাত্রীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার অভিযোগে সামিউল সিরাজ (সিজান) নামে এক যুবককে গ্রেফতার করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, রবিবার (৭ জুন) বেলা ১১টার পর ওই শিক্ষার্থী তার দুই বান্ধবীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে তালাইমারী প্রিন্সিপালপাড়া এলাকার ডায়মন্ড টাওয়ারের সামনে পৌঁছালে অভিযুক্ত সামিউল সিরাজ (সিজান) তাদের পথরোধ করে। পূর্ববিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে ওই ছাত্রীকে উপর্যুপরি আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।

ছুরিকাঘাতে ভিকটিমের হাত ও পেটের একপাশে গুরুতর জখম হয়। পরে তার সহপাঠীরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।

ঘটনার পরপরই অভিযুক্ত পালিয়ে গেলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

পুলিশ কমিশনারের নির্দেশনায় একাধিক টিম অভিযান চালিয়ে একই দিন সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বোয়ালিয়া থানাধীন টিকাপাড়া বাসার রোড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে।

পুলিশের দাবি, ঘটনার মাত্র আড়াই ঘণ্টার মধ্যে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত তৎপরতা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি সিটিটিসি ও মুখপাত্র গাজিউর রহমান।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মা, আমি, আমরা আর ১৯৭১ গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তারা  নাজরিন আরার গ্রন্হটি আগামী প্রজন্মের কাছে এক মূল্যবান ও অনুসরণযোগ্য হতে পারে 

রাজশাহী মহানগরীতে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে আরএমপি’র মতবিনিময় সভা

পিস্তল-গানপাউডারসহ অস্ত্র কারবারী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ

রাজশাহী জেলা ট্রাক, ট্যাংকলরী, ট্রাক্টর, শ্রমিক ইউনিয়নের তলবী সভা

মতিহার থানার অভিযানে ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

১১ দলীয় জোটের জনসভা ঘিরে রাজশাহীতে রাজনৈতিক চাঙাভাব, প্রস্তুতি শেষ পর্যায়ে

মাদ্রাসা মাঠে ১১ দলীয় জোটের জনসভা: উত্তরের রাজনীতিতে বাড়ছে উত্তাপ

ফ্যাসিবাদী কায়দায় জুলাই যোদ্ধাদের ফাঁসানোর অভিযোগ, পুলিশের ভাষ্য ‘ডাকাতির প্রস্তুতি’

ছাত্রদের গুম – খুন ও খুনি হাসিনার বিচারের দাবিতে রাজশাহী যুবদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

বাগমারায় র‌্যাবের অভিযানে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র

আধিপত্য বিস্তারের প্রস্তুতি? বাগমারায় দেশীয় অস্ত্রের বড় মজুদ উদ্ধার র‌্যাবের অভিযানে

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial