রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ৯ জুন ২০২৬ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ৯, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ মাদকদ্রব্য ও মাদকের ভয়াবহ থাবা থেকে সমাজকে রক্ষা করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, রাজশাহীর একটি বিশেষ অভিযানে নাটোর জেলার গুরুদাসপুর থেকে ৮,০০০ (আট হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. নাসির (৪৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাত ৮টা থেকে ৯টার মধ্যে গুরুদাসপুর থানাধীন কাছিকাটা টোল প্লাজার পশ্চিম পার্শ্বে ঢাকা-রাজশাহী মহাসড়কের ওপর এই সফল অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতারকৃত মো. নাসির কক্সবাজার জেলার মহেশখালী থানার দেবডাঙ্গাপাড়া এলাকার মৃত ফজল করিম ও মৃত জোবেদা খাতুনের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ঢাকা থেকে ইয়াবার বড় চালান নিয়ে রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা কর্মকর্তারা মহাসড়কের ওই এলাকায় একটি তল্লাশি চৌকি স্থাপন করেন। সোমবার রাতে সন্দেহভাজন যাত্রীবাহী পরিবহনে তল্লাশিকালে মো. নাসিরের দেহ তল্লাশি করে তার কাছে থাকা ব্যাগ থেকে ৮,০০০ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট (ওজন ৮০০ গ্রাম) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নাসির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে কৌশলে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাচার করাই তার মূল উদ্দেশ্য ছিল বলে ধারণা করছেন গোয়েন্দা কর্মকর্তারা।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা লোকমান হোসেন জানান, মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এই বড় ধরনের চালানের উৎস কোথায় এবং এর সাথে আর কারা জড়িত, তা উদঘাটনে আমরা বিশেষ নজরদারি চালাচ্ছি।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় নাটোর জেলার গুরুদাসপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

এলাকাবাসী ও সচেতন মহলের মতে, মহাসড়কগুলোতে নিয়মিত নজরদারি বৃদ্ধি করলে এই ধরনের মাদক কারবারিদের দৌরাত্ম্য অনেকটাই কমে আসবে। মাদকবিরোধী এমন সাহসী অভিযানের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই টিমকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত

খেলার মাঠ দখল করেই আবারও উদ্বোধন হতে যাচ্ছে ৩১তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা! 

পুঠিয়ায় এক মাসেও উদ্ধার হয়নি অপহৃত স্কুলছাত্রী ফিরে পেতে মানববন্ধন

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত

সারা দেশের ন্যায় রাজশাহী মহানগরীতেও আগামী ১৪ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ বাংলা নববর্ষ ১৪৩১ উদ্‌যাপিত হবে।

রাবিতে হেলমেট গ্যাংয়ের তাণ্ডব: রামদা, হাতুড়ি, পিস্তল ঠেকিয়ে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ কারবারি গ্রেপ্তার

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ কারবারি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০ ও মাদকদ্রব্য উদ্ধার

অসহায় পরিবারের পাশে দাঁড়াল রাজশাহী মহানগর ছাত্রদল

নগরে শিক্ষামন্ত্রী নওফেল’র পক্ষে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial