রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ১৩ জুন ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

২৫ কোটি গাছের স্বপ্ন! রাজশাহীতে একদিনে রোপণ হলো হাজার হাজার চারা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ১৩, ২০২৬ ৪:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে শনিবার বিকেলে রাজশাহী মহানগরী সবুজ উৎসবে পরিণত হয়। দেশের এক প্রান্তে যেখানে প্রধানমন্ত্রী কক্সবাজারের চকরিয়ায় মালুমঘাট সংরক্ষিত বনে নিজ হাতে বৃক্ষরোপণ করছেন, সেখানে একই দিনে রাজশাহীর দুটি ভিন্ন স্থানে চলছে সেই একই উৎসব। সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’—এর বাস্তবায়ন আজ থেকে শুরু হলো।

রাজশাহী জেলা প্রশাসন ও সামাজিক বন অধিদপ্তরের উদ্যোগে বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিটি আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, রসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. এ. এন. এম. বাজলুর রশিদ, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়জুল কবির এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান এবং সামাজিক বন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্মসূচি শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

একই দিনে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে কাশিয়াডাঙ্গা মোড়েও আলাদাভাবে পালিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। উপস্থিত ছিলেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। তিনি জানান, শুধু রাজশাহী নগরেই লক্ষ্যমাত্রা ২ লাখ ৫০ হাজার গাছ — যার প্রথম পর্যায়ে ইতোমধ্যে শুরু হয়েছে ৫৩ হাজার চারা রোপণ।

নগরবাসীর উদ্দেশে তিনি বলেন, প্রত্যেকে অন্তত একটি করে গাছের চারা রোপণ করি। আসুন সকলে মিলে রাজশাহী মহানগরীকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব, স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলি।

দুটি কর্মসূচিতেই রোপণ করা হয় নিম, কদম, কাঠবাদাম, জাম, চালতা, আম, পেয়ারা, কাঁঠাল, জলপাই ও আমলকীসহ বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ। নগরীর সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সৌন্দর্যবর্ধনই এই কর্মসূচির মূল লক্ষ্য।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম প্রতিষ্ঠিত ও পরিচালিত এইচ. এম. ষ্টীল সহ ৪টি শিল্প প্রতিষ্ঠা এবং শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে ব্রুনাই দারুস সালামের হাইকমিশনার হাজী হারিস বিন ওসমান

ছাত্রাবাস থেকে রাবি ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

দিনাজপুরে ট্রান্সফরমারে চুরি

রাজশাহীতে প্রথমবারের মত হতে যাচ্ছে মুসলিম লাইফ স্টাইল এক্সপো

শাহমখদুম থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মামার বিরুদ্ধে ২ কোটি টাকার প্রতারণা ও হত্যাচেষ্টার অভিযোগ ঠিকাদার ভাগ্নের

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শনে আলহাজ্ব মো. আব্দুস সাত্তার

“আমরা একটি বিছানা দিতে পারিনি”: ৩৩টি ক্ষুদ্র কফিন ও এক অচল সিস্টেমের চার্জশিট

রাজশাহীতে আবারও ভবন ধ্বসের বীজ বপন

ওল্ড রাজশাহী ল্যাবরেটরিয়ান্স সোসাইটি’র বার্ষিক সভা অনুষ্ঠিত 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial