রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী সদর সার্কেল অফিসের কার্যক্রম পর্যালোচনা করলেন পুলিশ সুপার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ২৫, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ  রাজশাহী জেলার সদর সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। মঙ্গলবার (২৪ জুন ২০২৬) অনুষ্ঠিত এ পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতার পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরিদর্শনকালে পুলিশ সুপার সদর সার্কেল অফিসের বিভিন্ন কার্যক্রম ও রেজিস্টারসমূহ নিবিড়ভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

হেলেনা আকতার রাজশাহীর পরিচিত ও জনপ্রিয় একজন পুলিশ কর্মকর্তা। ট্রাফিক বিভাগের দায়িত্ব পালনকালে তিনি সততা, নিষ্ঠা ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সড়কে ট্রাফিক আইন মেনে চলতে জনগণকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তার অবদান প্রশংসিত হয়েছে।

বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব পালনকালে মোহনপুর ও বাগমারা থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং অপরাধ দমনে তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন। তার দিকনির্দেশনায় সংশ্লিষ্ট থানাগুলো জনগণের সেবায় কাজ করে যাচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আকতারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পিয়াজের বাম্পার ফলন কৃষকের মুখে হাসি  

আরএমপি’র সহকারী প্রশাসনের একের অধিক দুর্নীতির অভিযোগ

তারেক রহমানের জিরো টলারেন্সের বিপরীতে রাজশাহী: থানা ‘ম্যানেজ’ করে পুকুর ভরাটের অভিযোগ

র‌্যাব-৫ এর বড় সাফল্য কোটি টাকার হেরোইন সহ যুবক গ্রেপ্তার

বালিয়াডাঙ্গীতে কাঁঠাল গাছ থেকে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

আরএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন

চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, দুর্ভোগে ৫৬ হাজার গ্রাহক

মতিহার থানা পুলিশের অভিযানে ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার

নগরে শিক্ষামন্ত্রী নওফেল’র পক্ষে এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial