রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পুলিশ লাইন্স মাঠে জমজমাট কাবাডি ফাইনাল, চ্যাম্পিয়ন রাজশাহী জেলা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ২৫, ২০২৬ ১০:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন: অত্যন্ত উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে “রাজশাহী রেঞ্জ আন্তঃ জেলা কাবাডি প্রতিযোগিতা-২০২৬”। টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে শ্বাসরুদ্ধকর ম্যাচে বগুড়া জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রাজশাহী জেলা দল।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজশাহী পুলিশ লাইন্স মাঠে প্রতিযোগিতাটির সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ, রাজশাহীর সার্বিক আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে রাজশাহী রেঞ্জের বিভিন্ন জেলার দল অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। এ খেলার ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, মানসিক দৃঢ়তা ও দলগত সমন্বয় বৃদ্ধিতে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বিজয়ী ও রানারআপ উভয় দলকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশ ও রাজশাহী রেঞ্জ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন জেলার অংশগ্রহণকারী খেলোয়াড় এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

পরিবেশ সচেতনতা ও উন্নয়ন ভাবনায় জাবেদ আলীর বৃক্ষরোপণ ও লিফলেট বিতরণ

রাজশাহীতে ঘর ছাড়া অভিমানী কিশোরীকে উদ্ধার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ

ইউনিয়ন আ’লীগের সভাপতি বাপ ছেলে, জমি দখলের অভিযোগ

রাজশাহীতে ঈদ উপলক্ষে ‘সাশ্রয়ী বাজার’ স্বস্তিতে সাধারণ মানুষ

জনসেবার মধ্যে দিয়ে রাজশাহীতে যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহী-২ আসনে মিনুর বিজয়ে যুবদলের প্রস্তুতি: মহানগর নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জমকালো আয়োজনে চবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী

স্বেচ্ছাসেবী সংগঠন ইয়্যাসের এ্যাকশনে পুকুর ভরাট বন্ধ 

সংবাদ প্রকাশের পরও বহাল তবিয়তে রনি-নাদিম

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial