রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ৩০ আগস্ট ২০২৬ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাতের আঁধারে ব্যাটারি পোড়ানো, সিসার বিষাক্ত ধোঁয়ায় ডুবছে রাজশাহী

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ৩০, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পবা উপজেলার বিমানবন্দর সড়কে রাতের আঁধারে পুরনো ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ উঠেছে “এইট স্টার মেটাল” নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এই অবৈধ কারবার বন্ধের দাবিতে রবিবার (৩০ আগস্ট ২০২৬) বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও গ্রিন কোয়ালিশন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে।

দুপুর ২টায় একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ৫ দফা দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করেন।

কী হচ্ছে পবায়?

অভিযোগ অনুযায়ী, ফায়ার সার্ভিসের পাশের সড়ক থেকে একটু এগিয়ে “এইট স্টার মেটাল”-এর বাউন্ডারির ভেতরে দীর্ঘদিন ধরে রাতের বেলা পুরনো ব্যাটারি পোড়ানো হচ্ছে। এতে তীব্র ঝাঁঝালো বিষাক্ত কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশেপাশের এলাকায়। নষ্ট হচ্ছে বাতাস, মাটি ও পানি। মারা যাচ্ছে গবাদি পশু। হুমকিতে পড়ছে ফসলি জমি।

শিশুদের জন্য বিপদ সবচেয়ে বেশি

ইউনিসেফের গবেষণা তুলে ধরে স্মারকলিপিতে জানানো হয়, বিশ্বের প্রায় ৮০ কোটি শিশুর রক্তে সিসার মাত্রা বিপজ্জনক পর্যায়ে রয়েছে। বাংলাদেশে এই সংখ্যা প্রায় ৩ কোটি ৫৫ লাখ। সিসার বিষক্রিয়ায় ক্ষতিগ্রস্ত শিশুর সংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশ চতুর্থ স্থানে। মস্তিষ্কের বিকাশ থেকে শুরু করে শ্বাসকষ্ট, কিডনি জটিলতা, এমনকি ক্যান্সার পর্যন্ত হতে পারে সিসার বিষে।

৫ দফা দাবি

১. রাতে ব্যাটারি পোড়ানো অবিলম্বে বন্ধ করতে হবে

২. লোকালয় ও ফসলি জমির পাশের সব অবৈধ কারখানা স্থায়ীভাবে উচ্ছেদ করতে হবে

৩. পরিবেশ ছাড়পত্র ছাড়া সিসা পোড়ানোর অপরাধে মালিকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

৪. পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে হবে, বিশেষত সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত

৫. সিসা দূষণের ভয়াবহতা নিয়ে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে

একই দাবিতে বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. তাছমিনা খাতুন এবং পবা উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীনের কাছেও পৃথক স্মারকলিপি পাঠানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান, সাধারণ সম্পাদক পলি রানী, আমার বাংলা তরুণ সংঘের সভাপতি তাহমিদ জাকি, স্বচ্ছলতা এসোসিয়েশনের সভাপতি ইহতেশামুল আলম জোহা এবং গ্রিন কোয়ালিশনের সদস্যরা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আদালতের নির্দেশ উপেক্ষা করে রাজশাহীর বসুয়া এলাকায় বাড়ি নির্মাণ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে হারিয়ে যাওয়া অভিমানী কিশোরীকে উদ্ধার করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ

অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, মাজারদিয়াড় খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

আরএমপি’র কাটাখালী থানা পুলিশের পৃথক অভিযানে হেরোইন উদ্ধার; গ্রেপ্তার 

শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে স্বাচিপ রাজশাহী জেলা নেতৃবৃন্দের শ্রদ্ধা

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২, বরখাস্ত ২ গেটম্যান

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির ইফতার মাহফিল

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial