রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে মান সনদ না থাকায় দুই প্রতিষ্ঠানকে মামলা-জরিমানা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৯:২৪ পূর্বাহ্ণ

নিহাল খান :

 

সিরাজগঞ্জে মান সনদ না থাকায় ইটভাটা ও হাইওয়ে রেষ্টুরেন্টকে মামলা ও ৬০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

 

আজ ২৮ ফেব্রুয়ারি (বুধবার) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বিভিন্ন ইটভাটা ও প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

 

বুধবার বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও অফিস প্রধান (সিএম) সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,নিয়মিত অভিযানের অংশ হিসেবে উল্লাপাড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বিএসটিআই হতে মান যাচাই ব্যাতিত ও মান সনদ গ্রহণ না করে ক্লে-ব্রিকস (ইট) প্রস্তুত ও বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় উল্লাপাড়ার তারুটিয়ার মেসার্স ভরসা ব্রিক্স (ইট ভাটা) কে ৫০ হাজার টাকা এবং সলঙ্গা থানার হরিণচড়া এলাকার নিউ ফুড ভিলেজ (ফার্মেন্টেড মিল্ক/দই)কে ১০ হাজার টাকা জরিমানা সহ মোট ২ টি মামলা দায়ের করে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।পাশাপাশি আদালত প্রতিষ্ঠানসমুহকে আগামী ৭ দিনের মধ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেন।

 

উক্ত মোবাইল কোর্টটি পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উল্লাপাড়া সহকারী কমিশনার ভূমি মোছাঃ খাদিজা খাতুন।

 

প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন।

 

এ সময় তিনি বলেন,জনস্বার্থে বিএসটিআই এর এ-ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজনীতির ছায়ায় দখলদারি: মহিলাদল নেত্রীর পরিবারের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও লুটপাটের গুরুতর অভিযোগ

দুর্গাপুরে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার, এলাকাবাসীর স্বস্তি ফিরলো

রাজশাহীতে টিডিপি সদস্যদের মৌলিক প্রশিক্ষন পরিদর্শন করেন উপ-মহাপরিচালক

বিএমডিএ’র আরও দুই কর্মকর্তা সাসপেন্ড, চেয়ারম্যানকে ভর্ৎসনা

রাজশাহীতে আরএমপি পুলিশের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গোদাগাড়ীতে মাদক মামলা দেওয়ায় পুলিশের বিরুদ্ধে অপপ্রচার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪ ও মাদকদ্রব্য উদ্ধার

মাধবপুরে পিকআপ খাদে পড়ে মা-ছেলেসহ ৪ জন নিহত

রাজশাহী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

সাংবাদিকের বিরুদ্ধে সাইবার আদালতে মামলা, প্রতিবাদে মানববন্ধন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial