রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

পদ্মা ব্যারেজ, কার্গো সার্ভিসসহ রাজশাহীর ৬ দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরলেন ভূমিমন্ত্রী মিনু

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ২০, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে পদ্মা নদীর ওপর বহুল প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ নির্মাণ ও হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে আন্তর্জাতিক কার্গো সার্ভিস চালুসহ অঞ্চলের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট ছয় দফা দাবি জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

মঙ্গলবার রাজশাহীতে আখচাষিদের মাঝে প্রণোদনার অর্থ বিতরণ উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব দাবি তোলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বক্তব্যের শুরুতে রাজশাহীকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত মাটি উল্লেখ করে মিনু বলেন, রাজশাহীর কৃষি, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থা আধুনিক করতে সরকারের কার্যকর ভূমিকা প্রয়োজন।

রাজশাহীবাসীর পক্ষে তিনি যে ছয় দাবি তোলেন, সেগুলো হলো:

১. পদ্মা ব্যারেজ: ফারাক্কার বিরূপ প্রভাব থেকে উত্তরাঞ্চলের কৃষি ও পরিবেশ রক্ষায় রাজশাহীতে পদ্মা ব্যারেজ নির্মাণের কাজ সম্পন্ন করা।

২. রামেক হাসপাতালের শয্যা বৃদ্ধি: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের শয্যা ১ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০-তে উন্নীত করা।

৩. শিশু হাসপাতাল: নির্মিত আধুনিক শিশু হাসপাতাল দ্রুত পূর্ণাঙ্গভাবে চালু করা।

৪. কার্গো সার্ভিস: হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে কার্গো ফ্লাইট চালু করা, যাতে অঞ্চলের কৃষিপণ্য সরাসরি সিঙ্গাপুর ও দুবাইসহ আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা যায়।

৫. বাইপাস ৬ লেন: রাজশাহী বাইপাস সড়ক আধুনিকায়ন করে দ্রুত ছয় লেনে রূপান্তর করা।

৬. ডেন্টাল কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয়: স্বাস্থ্য ও উচ্চশিক্ষার প্রসারে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ চালু এবং বিশেষায়িত কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা।

মিনু বলেন, কৃষিপ্রধান বরেন্দ্র অঞ্চলের মানুষের ভাগ্যোন্নয়নে এসব প্রকল্প বাস্তবায়িত হলে রাজশাহীর অর্থনীতি নতুন দিগন্তে প্রবেশ করবে। এ সময় প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে তাঁর বক্তব্য শোনেন এবং দাবিনামা গ্রহণ করেন।

 

 

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

যথাযোগ্য মর্যাদায় রাবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

জরুরি মানবিক সহায়তার আবেদন

‘সরকারি মাদক স্পট’ হিসেবে পরিচিত দাসপুকুর আইডি বাগানপাড়া!

চারঘাটে ফেন্সিডিলসহ ডিবি’র হাতে বাবা-ছেলে আটক,টাকার বিনিময়ে ছাড়া পেলো ছেলে

ভোটের আমেজ নেই রাজশাহীতে: তৃণমূলের ক্ষোভ ও পেশাজীবীদের হাহাকার

তারেক রহমান সাইবার ফোরামের রাজশাহী জেলার কমিটি গঠন 

সাম্প্রতিক ছাত্র আন্দোলনে নিহত ২৬৬ জনের তালিকা

তিন নেতার স্মরণে রাজশাহীতে ইফতার ও দোয়ার আয়োজন

স্বামীর মৃত্যুর পর সম্পত্তি বিরোধে ঘরছাড়া—দুই শিশুকে নিয়ে কবরের পাশে রাত কাটানো এক বিধবার ঘটনা বাংলাদেশের গ্রামীণ বাস্তবতা, নারী ও শিশু সুরক্ষা সংকট এবং আইন প্রয়োগের সীমাবদ্ধতার গভীর চিত্র তুলে ধরে।

গাজীপুরে কবরের পাশে রাত কাটানো এক মায়ের গল্প: রাষ্ট্র কি সত্যিই নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পারছে?

গুরুদাসপুরে মির্জা মাহমুদ খাল খননে অনিয়মের অভিযোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial