রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ৬ মার্চ ২০২৪ | ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে হারিয়ে যাওয়া মহুয়াকে উদ্ধার করে দিল পুলিশ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ৬, ২০২৪ ৩:৪৮ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

মায়ের সাথে মাগুরা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে এসে হারিয়ে যায় এক পরীক্ষার্থী। তাকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

আজ ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন। সকাল ৯ টায় শেখ রাসেল মডেল স্কুল কেন্দ্রে ‘এ’ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে আসে মায়ের সঙ্গে মাগুরা থেকে আসা মহুয়া। সে তার মোবাইল ফোনটি তার মায়ের কাছে রেখে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে। মহুয়ার মা মেয়ের জন্য পরীক্ষার কেন্দ্রের বাহিরে অপেক্ষা করতে থাকেন। সকাল ১০ টায় পরীক্ষা শেষ হলে হাজারো শিক্ষার্থীর মাঝে গভীর উদ্বেগ নিয়ে মহুয়ার মা মহুয়াকে খুঁজতে থাকেন। সময় গড়িয়ে গেলেও মেয়েকে খুঁজে না পেয়ে তিনি চিন্তিত হয়ে পড়েন। অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরএমপি’র কন্ট্রোল রুমে হাজির হয়ে মেয়েকে খুঁজে পেতে আকুতি শুরু করেন। এমন পরিস্থিতিতে কন্ট্রোল রুমে উপস্থিত আরএমপি’র মতিহার বিভাগের উপ পুলিশ কমিশনার মধুসূদন রায় তাঁকে সান্ত্বনা দেন এবং মেয়েকে খুঁজে দেওয়ার আশ্বাস দেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে এক মহুয়াকে খুঁজে বের করা ছিল পুলিশের কাছে অত্যন্ত দুরূহ ব্যাপার। এছাড়াও পরের পরীক্ষা নির্বিঘ্ন করতে নিরাপত্তামূলক ব্যবস্থাপনা নিশ্চিত করা ও ট্রাফিক ব্যবস্থাপনা সচল রাখতে পুলিশকে বেশ হিমসিম খেতে হচ্ছিল। তারপরেও মহুয়াকে খুঁজে বের করতে তৎপরতা শুরু করে পুলিশ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরএমপি’র কন্ট্রোল রুমে থেকে বেতার যন্ত্রের মাধ্যমে মহুয়াকে খুঁজে বের করার জন্য সকল স্টেশনকে জানানো হয়। ডিউটির ফাঁকে মহুয়াকে খুঁজতে থাকে পুলিশ। অবশেষে অনেক খোঁজাখুঁজি করে মহুয়াকে উদ্ধার করে মায়ের কাছে নিয়ে আসে পুলিশ।

মেয়েকে ফিরে পেয়ে মহুয়ার মা বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত। এত মানুষের মাঝে এত দ্রুত সময়ে মেয়েকে পুলিশ খুঁজে দিবে ভাবতে পারিনি। কিন্তু পুলিশ আমার মেয়েকে খুঁজে বের করে দিয়েছে’। পুলিশের পেশাদারত্বের জন্য তিনি আরএমপি পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

বেলপুকুর থানার অভিযানে ২ বছরের সাজাপ্রাপ্তসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজধানীতে চিকিৎসাধীন বিএনপি উপদেষ্টা আবদুস সালাম, খোঁজ নিলেন রাজশাহীর শীর্ষ নেতারা

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ–মানববন্ধন, হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি

হারানো বিজ্ঞপ্তি

রাজশাহীতে টাইলস মিস্ত্রিকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত 

৩ ফুটওভারব্রীজ ও ১ ব্রীজ নির্মাণ করছে চসিক

বাগমারায় ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্তকে পিটিয়ে হত্যা, ৬ পুলিশ সদস্য আহত 

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হওয়ায় এরশাদ আলী ঈশাকে অভিনন্দন জানালেন মিনু

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৪ ও মাদকদ্রব্য উদ্ধার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial