আইন-আদালত

আরএমপি ডিবি’র অভিযানে গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

  সকালের বুলেটিন ডেক্স: ৭ জুন ২০২৪ , ৭:০৩:১৬ প্রিন্ট সংস্করণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৫০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃত আসামি মো: হামিম শেখ (২১) রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চরমাঝারদিয়াড় বাঙ্গালপাড়ার মো: পিন্টু মাঝির ছেলে ।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল ৬ জুন ২০২৪ খ্রিস্টাব্দ সন্ধ্যা পৌনে ৬ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক, বিপিএম, পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই মো: নরুন্নবী হোসেন ও তাঁর টিম সন্ধ্যা ৬ টায় রাজপাড়া থানার শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় অভিযান পরিচালনা করে আসামি হামিমকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ গাঁজার ব্যবসা করে আসছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content