সারাদেশ

ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উদযাপন কমিটি গঠন রাজশাহীতে

  মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন ২৮ অক্টোবর ২০২৫ , ৬:৪৭:১৭ প্রিন্ট সংস্করণ

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে ১৩ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বাংলা ভাষার সবচেয়ে শক্তিশালী ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকারদের একজন ঋত্বিক কুমার ঘটক। সেই ক্ষণজন্মা বাঙালি চলচ্চিত্রকারদের মধ্যে তিনি অন্যতম, যাঁর হাত ধরে বাংলা চলচ্চিত্র বিশ্বদরবারে মর্যাদার আসন পেয়েছে। তাঁর পরিচালিত ‘সুবর্ণরেখা’, ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’, ‘অযান্ত্রিক’ এবং ‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্রগুলো বাংলা চলচ্চিত্রের অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত। বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে তাঁর এসব চলচ্চিত্র চলচ্চিত্র পাঠ্য হিসেবে স্বীকৃত।

 

১৯২৫ সালের ৪ নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন ঋত্বিক কুমার ঘটক। আগামী ৪ নভেম্বর ২০২৫ তাঁর জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে রাজশাহীতে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ওই দিন ঋত্বিক কুমার ঘটকের বসতভিটায় (যার একাংশ বর্তমানে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল) অনুষ্ঠিত হবে গণসঙ্গীত, ঋত্বিক স্মরণ আলোচনা এবং ঋত্বিক কুমার ঘটককে নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মেঘে ঢাকা তারা’ প্রদর্শনী।

 

জন্মশতবর্ষ উদযাপন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ও স্বাধীন চলচ্চিত্র নির্মাতা নাট্যকার আহসান কবীর লিটন এবং সদস্য সচিব হয়েছেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ।

 

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—যুগ্ম সদস্য সচিব আননাবা কবীর প্রকৃতি, ফেস্টিভ্যাল ডিরেক্টর আতিকুর রহমান আতিক, ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর নাদিম সিনা এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স অফিসার পলি রানী প্রামানিক।

 

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্ণব পাল সন্তু, সাবিত্রী হেমব্রম, শামীউল আলীম শাওন, মাহাইর ইসলাম, মাইনুল ইসলাম টিপু, খালেদুল ইসলাম সোহান ও হাসিবুল হাসনাত রিজভি।

 

এই ১৩ সদস্য বিশিষ্ট ঋত্বিক শতবর্ষ উদযাপন কমিটি রাজশাহীতে ঋত্বিক ঘটকের জন্মশতবার্ষিকী উদযাপনের সকল আয়োজনের দায়িত্ব পালন করবে।

আরও খবর

Sponsered content