
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে 'বরেন্দ্র যুব এগ্রোইকোলজি সম্মেলন'। সম্মেলন উদযাপনে ১৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বরেন্দ্র ইয়ুথ ফোরাম। আজ সোমবার (৯ নভেম্বর) ফোরামের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রোববার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নগরীর বাটার মোড়ের পান্ডুলিপি বুক ক্যাফেতে এক সভায় কমিটি গঠন করা হয়। কমিটির আহ্বায়ক হয়েছেন ফোরামের সভাপতি মো. আতিকুর রহমান। সদস্য সচিব হয়েছেন সাধারণ সম্পাদক পলি রানী।
যুগ্ম আহ্বায়ক পদে আছেন মোখলেছুর রহমান সুন্দরী, হাসিবুল হাসনাত রিজভী ও মো. আলমগীর হোসেন। যুগ্ম সদস্য সচিব পদে আছেন ইহতেশামুল আলম, রিয়া করিম ও তাহমিদ জাকি। নির্বাহী সদস্য হয়েছেন তামীম তুলি, আবু রাইহান, বিথী এক্কা, নাদিম সিনা, মো. মাসুম ইসলাম, মোসা. সুমাইয়া আক্তার তন্বী ও রাকিব হাসান বাপ্পী। নাচোল, তানোর ও পবা উপজেলার কৃষক-কৃষাণী ও যুবরাও কমিটির বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

তানোরের মুন্ডুমালা পৌরসভার ময়েনপুর গ্রামে পাঁচ শতাধিক বছরের পুরনো একটি বটগাছের তলায় দিনব্যাপী এই সম্মেলন হবে। আয়োজক বরেন্দ্র ইয়ুথ ফোরাম, উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও গ্রিন কোয়ালিশন। বরেন্দ্র অঞ্চলের প্রাণ-প্রকৃতি, এগ্রোইকোলজি, খাদ্যসার্বভৌমত্ব ও জলবায়ু সুরক্ষা সম্মেলনের মূল বিষয়।
সম্মেলনের লক্ষ্য যুবসমাজের মধ্যে এগ্রোইকোলজি, জলবায়ু ন্যায়বিচার ও খাদ্য সার্বভৌমত্ব নিয়ে সচেতনতা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগ গড়ে তোলা। স্লোগান: "শিকড়ে আমাদের পরিচয়, তারুণ্যের প্রত্যয়ে এগ্রোইকোলজি"।
আলোচ্য বিষয়:
এ ছাড়া থাকবে মূল প্রবন্ধ উপস্থাপন, বিষয়ভিত্তিক সংলাপ, অভিজ্ঞতা বিনিময়, তরুণদের উদ্যোগ ও উদ্ভাবন উপস্থাপন, দেশি বীজ ও কৃষি ঐতিহ্য প্রদর্শনী, স্থানীয় খাদ্য প্রদর্শনী এবং সাংস্কৃতিক আয়োজন।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com