রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উত্তরবঙ্গ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. দুর্নীতি অনুসন্ধান
  13. ফটো গ্যালারি
  14. বাণিজ্য
  15. বিনোদন

“আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু” — হুমকির পরই ছুরির আঘাত

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৯:০৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাত আটটা। নামাজ শেষে বাড়ির দিকে হাঁটছিলেন জসীম উদ্দিন। কায়েমপুরের চেনা গলিতে পা রাখতেই সামনে এসে দাঁড়াল কয়েকজন। মুখে একটাই কথা — “আপা আইতাছে। ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু।” হুমকি শেষ হতে না হতেই শুরু হলো মারধর। তারপর ছুরি।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার কায়েমপুর এলাকায় এই হামলার শিকার হন জামায়াতে ইসলামীর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি জসীম উদ্দিন। অভিযোগ উঠেছে ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুলের ঘনিষ্ঠ সহযোগী শাহাদাৎসহ কয়েকজনের বিরুদ্ধে।

জসীম উদ্দিন জানান, শাহাদাৎসহ এই দলটি সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে বেরিয়ে আসার পর থেকেই তাকে নজরে রাখা শুরু হয়।

হামলার রাতে শাহাদাৎ সরাসরি বলেন — এমপি আল আমিন ও জামায়াত আমির আবদুল জব্বারের কারণেই তাদের গ্রেপ্তার হতে হয়েছে। সেই রাগ মেটাতেই এই হামলা।

প্রথম হামলায় সুইচ গিয়ার দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করা হয়। স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন।

বাড়ি থেকে হাসপাতালে নেওয়ার পথে একই স্থানে আবার ঝাঁপিয়ে পড়ে হামলাকারীরা। এবার ছুরিকাঘাত। ফের স্থানীয়রা এগিয়ে না এলে কী হতো — সেটা ভাবলেই শিউরে উঠছেন এলাকাবাসী।

শেষপর্যন্ত আহত জসীম উদ্দিনকে খানপুর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি কায়েমপুর মাদবর বাড়ির আব্দুর রহমানের ছেলে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহম্মদ নামে একজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে। বাকি হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এখন প্রশ্ন একটাই — ‘ডিসেম্বরে আপা আসলে’ ঠিক কী ঘটবে? এই হুমকি কি শুধু রাগের কথা, নাকি সংগঠিত কোনো পরিকল্পনার ইঙ্গিত? উত্তর মিলবে সময়ের সাথে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সংবাদ প্রকাশের পরও বহাল তবিয়তে রনি-নাদিম

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কারিকুলাম গড়ে তোলা হয়েছে -শিক্ষামন্ত্রী

নতুন স্বপ্ন, উন্নয়ন ও নাগরিক সেবার প্রত্যয়ে সোহেলের নববর্ষ শুভেচ্ছা

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

পশ্চিমাঞ্চল রেলওয়ের স্টেকহোল্ডারগণের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

রাজশাহীতে জাঁকজমক ভাবে শারদীয় উৎসব শুরু 

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ

রাজশাহীতে রথের মেলা শুরু না হতেই সক্রিয় চাঁদাবাজ চক্র, শঙ্কায় ব্যবসায়ীরা

মোহনপুরে সড়ক দুর্ঘটনা রোধে স্থানীয় সাংবাদিকদের মানববন্ধন

কিডনি রোগে অসহায় খাজা মিয়ার জীবন সংগ্রাম

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial