রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আখচাষিদের প্রণোদনার চেক নিলেন এমপি চাঁদ, রাজশাহীতে মিশ্র প্রতিক্রিয়া

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ২০, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ আখচাষিদের জন্য সরকারি প্রণোদনার চেক গ্রহণ করেছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ চেক গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাত থেকে আরও ১৪ জন আখচাষি প্রণোদনার চেক গ্রহণ করেন। তাঁদের মধ্যে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা রয়েছেন বলে জানা গেছে।

তবে একজন সংসদ সদস্যের আখচাষি হিসেবে সরকারি প্রণোদনার চেক গ্রহণের বিষয়টি নিয়ে রাজশাহীতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বিষয়টিকে স্বাভাবিকভাবে দেখলেও অনেকে তাঁর যোগ্যতা ও উপকারভোগী নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা বলেন, “আজকে যা ঘটেছে, তা নজিরবিহীন। একজন সংসদ সদস্য কীভাবে আখচাষি হিসেবে প্রণোদনার টাকা পান? এ ঘটনায় দলের পাশাপাশি সরকারের ভাবমূর্তিও ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।”

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে অনেকেই নেতিবাচক মনোভাব প্রকাশ করছেন।

সরকারি প্রণোদনা পাওয়ার নির্ধারিত শর্ত অনুযায়ী সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ উপকারভোগী হিসেবে যোগ্য কি না, তা স্পষ্ট হওয়া জরুরি। তাঁর নামে প্রণোদনা বরাদ্দের ভিত্তি, আখচাষি হিসেবে নিবন্ধন এবং উপকারভোগী নির্বাচনের সরকারি আদেশ প্রকাশ করা হলে বিষয়টি নিয়ে ওঠা প্রশ্নের উত্তর মিলতে পারে।

কৃষকদের জন্য বরাদ্দ সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও যোগ্যতার যথাযথ প্রয়োগ নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ছাত্রদের উপর গুলি চালানোর মাস্টারমাইন্ড ডাবলু গ্রেফতার

রাজশাহীতে প্রথমবারের মত হতে যাচ্ছে মুসলিম লাইফ স্টাইল এক্সপো

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে মান সনদ না থাকায় দুই প্রতিষ্ঠানকে মামলা-জরিমানা

উদ্যোক্তা চট্টগ্রামের ফাউন্ডার সোনিয়া আজাদের তিন দিনব্যাপী মেলা সফলভাবে সম্পন্ন 

চোলাই মদ প্রস্ততকালে ১২৩০ লিটার চোলাইমদ সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রশাসকরাই মেয়র প্রার্থী, সিটি নির্বাচনে নতুন কৌশলে বিএনপি

চট্টগ্রামে গড়ে ওঠছে নতুন নতুন চাঁদাবাজ ও পোয়াবারো আয়ে বাড়ছে ঝুঁকি: প্রশাসন নীরব

বন্যাদুর্গতদের পাশে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন

রাজশাহীতে উদ্ধার হওয়া ৮৪টি চুরি ও ছিনতাই হওয়া মোবাইল হস্তান্তর করলো আরএমপি

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial