রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৬ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

অবৈধ পুকুর খননে ‘জিরো টলারেন্স’: পবা সভায় এমপি শফিকুল হক মিলন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৪:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর পবা উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

সভায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করে মাদকের মূল হোতাদের আটক, অবৈধ পুকুর খনন বন্ধ, ঈদের আগে মহাসড়কে শৃঙ্খলা ফেরানো এবং বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। প্রতিটি আলোচনা মনোযোগ সহকারে শোনেন এমপি মিলন।

তিনি বলেন, সমাজে মাদক একটি বড় সমস্যা। এ সমস্যা দূর করতে মাদকের মূল হোতাদের আইনের আওতায় আনতে হবে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার নির্দেশনা দেন তিনি।

অবৈধভাবে পুকুর খননকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “যে দলেরই হোক না কেন, অবৈধ পুকুর খননের সঙ্গে জড়িতদের আটক করে আইনের আওতায় আনতে হবে।”

রাস্তাঘাটে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। বিশেষ করে ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট ও দুর্ঘটনা রোধে কঠোর নজরদারির কথা বলেন।

এমপি মিলন বলেন, পবা রাজশাহী শহরের প্রাণকেন্দ্র। এ উপজেলাকে একটি সুন্দর ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন, সদস্য সচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, পবা উপজেলা প্রকৌশলী মকবুল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান।

এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বিভিন্ন থানার কর্মকর্তা এবং উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জের এক গোলাপীর দুর্নীতিতে রাজশাহীর শাহ মখদুম বিমান বন্দর

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৩ ও মাদকদ্রব্য উদ্ধার

তারেক রহমানের জিরো টলারেন্সের বিপরীতে রাজশাহী: থানা ‘ম্যানেজ’ করে পুকুর ভরাটের অভিযোগ

৩ ফুটওভারব্রীজ ও ১ ব্রীজ নির্মাণ করছে চসিক

ঈদ উপলক্ষে রাজশাহীতে ১,২৩৭ পরিচ্ছন্নকর্মীর মাঝে আর্থিক অনুদান বিতরণ

যত ক্ষমতাধরই হোক রাজশাহীতে দুর্নীতিবাজকে প্রতিরোধ করা হবে

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

শপিংমল, দোকান ও বিলবোর্ড সংক্রান্ত নতুন গণবিজ্ঞপ্তি জারি

রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের খরা সহনশীলতা, মরুময়তা ও পানিসংকট নিরসনের দাবী

রাজশাহীর আরডিএ মার্কেটে দোকান নিয়ে সংঘর্ষ, ফুটপাত দখল বিতর্ক ফের তুঙ্গে

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial