রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীর ধর্মসভা মন্দির পরিদর্শনে প্রধানমন্ত্রী, ১০ লাখ টাকার অনুদান

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ২০, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর ধর্মসভা মন্দির পরিদর্শন করে ১০ লাখ টাকার অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভা শেষে তিনি নগরের মিয়াপাড়া এলাকার মন্দিরটি পরিদর্শনে যান।

বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় রাজশাহী ধর্মসভার সভাপতি বিশ্বনাথ সরকারের হাতে ১০ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন তিনি।

মতবিনিময়কালে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সব ধর্মের মানুষই এ দেশের নাগরিক। বাংলাদেশকে একটি সমৃদ্ধ ও উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিককে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করে তাঁদের শারদীয় শুভেচ্ছাও জানান।

এ সময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ রাজশাহীতে একটি মডেল মন্দির নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান।

প্রধানমন্ত্রীর পরিদর্শন উপলক্ষে ধর্মসভা মন্দির এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। মণ্ডপ পরিদর্শন শেষে বিকেল ৫টা ৩৭ মিনিটে তিনি শাহ মখদুম বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। রাজশাহী থেকে তিনি চট্টগ্রামে যাবেন। এর আগে সকালে তিনি রংপুর সফর করেছেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নাবালিকা লামিয়াকে অপহরণ: ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার, যুবক কারাগারে

নির্বাচন উপলক্ষে সারাদেশের সাংবাদিক সহকর্মীদের প্রতি জরুরি দিকনির্দেশনা

পত্নীতলায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ঈশ্বরদীতে অমর একুশে পালিত

রাজশাহীতে ১০ দাবিতে ক্রিকেটারদের মানববন্ধন

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

দিনাজপুরে গলায় ফাঁস দিয়ে ৭ম শ্রেনীর ছাত্রের আত্নহত্যা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২৬ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

ট্রায়াল দেওয়ার নামে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতা তন্ময়

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial