নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মোঃ রফিকুল ইসলাম। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ৫৩.০০.০০০০.০০০.৩১১.১১.০০০৯.১৭.৬৭৮ নম্বর প্রজ্ঞাপন অনুযায়ী ১ অক্টোবর বৃহস্পতিবার তিনি এ দায়িত্ব নেন।
রাকাবের জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রফিকুল ইসলাম একজন অর্থনীতিবিদ, অধ্যাপক ও লেখক। উচ্চশিক্ষা ও গবেষণায় তাঁর অবদান রয়েছে, বিশেষ করে অর্থনীতি বিষয়ে দীর্ঘ শিক্ষকতা ও গবেষণার জন্য তিনি পরিচিত।
১৯৭৭ সালের ১০ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন শুরু। পরে অধ্যাপক হন এবং ২০০৪ থেকে ২০০৬ সাল পর্যন্ত কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন। তিনি অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের কাউন্সিল মেম্বার এবং অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটেরও সদস্য ছিলেন।
১৯৫০ সালে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের তেলিহারা গ্রামে তাঁর জন্ম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে অর্থনীতিতে স্নাতক সম্মান, ১৯৭১ সালে স্নাতকোত্তর এবং ১৯৭৭ সালে এমফিল ডিগ্রি অর্জন করেন। তিনি দুই পুত্র ও এক কন্যার জনক।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com