নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে রাতুল ও আয়নাল হত্যার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সচেতন নাগরিক, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাতুল ও আয়নাল হত্যাকাণ্ডকে ঘিরে জনমনে গভীর উদ্বেগ, ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ঘটনাকে ধামাচাপা দেওয়ার যেকোনো অপচেষ্টা বন্ধ করে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান তারা। বক্তারা অভিযোগ করেন, প্রভাবশালীদের ছত্রছায়ায় বিচারহীনতার সংস্কৃতি চলতে পারে না। আইনের শাসন প্রতিষ্ঠায় প্রশাসনকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
এসময় অভিযুক্ত আসমা বেগম, মোসাঃ আয়শা, নিয়ম আলী, স্বাধীন আলী ও টিংকুর বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়। বক্তারা আরও বলেন, একের পর এক রহস্যজনক মৃত্যু সমাজে আতঙ্ক সৃষ্টি করছে। তাই ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।
মানববন্ধনে বক্তব্য দেন হোসেন আলী পিয়ারা, এপিপি ফয়সাল আলম নয়ন, শিক্ষানবী আইনজীবী ঈশিতা ইয়াসমিন, মাসুম পারভেজ জীবন, রিপনসহ স্থানীয় এলাকাবাসী।
আয়োজকরা বলেন, “সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে — আমরা একবদ্ধ” এই প্রত্যয়ে তারা হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন।
সম্পাদক: ও প্রকাশক : মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
ডিএম ভবন(৪র্থ তলা), অলকার মোড়,বোয়ালিয়া ,রাজশাহী
ফোন নাম্বার- 01717-725868
ইমেইল: sokalerbulletin@gmail.com
www.sokalerbulletin.com