রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ৭ এপ্রিল ২০২৪ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Lina Steiner
  2. uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. উত্তরবঙ্গ
  8. কৃষি
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি অনুসন্ধান
  14. ফটো গ্যালারি
  15. বাণিজ্য

খতমে কুরআন, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
এপ্রিল ৭, ২০২৪ ১০:৪০ অপরাহ্ণ

 

চট্টগ্রামের সামাজিক ও শিক্ষা বিষয়ক সংগঠন মাবিয়া শুক্কুর ফাউন্ডেশন পরিচালিত মাবিয়া শুক্কুর তৈয়বীয়া হাফেজিয়া সুন্নীয়া মাদরাসার আয়োজনে গতকাল ৬ এপ্রিল শনিবার বিকেলে নগরের বন্দর থানাধীন ইপিজেড উত্তর গেইট ফোরকান মার্কেটস্হ মাদরাসায় পবিত্র রমজান উপলক্ষে খতমে কুরআন দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদরাসার প্রতিষ্ঠাতা, মাবিয়া শুক্কুর ফাউন্ডেশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির পরিচালক ইশতিয়াক বিন ফোরকান ( তাওসিফ ), সাইদ বিন ফোরকান ( তাসিন) , বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন।

সভায় বক্তারা বলেন, মাহে রমজানের তাৎপর্য অনেক মহত্বের। সকল মুসলমান পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য অনুসরণ করে জীবন গঠন করতে হবে। বক্তারা সকলকে ইসলামি সংস্কৃতি ও শিক্ষার বিস্তারে এগিয়ে আসার আহ্বান জানান।

মাওলানা মুহাম্মদ সাব্বিরের সঞ্চালনা অনুষ্ঠিত মিলাদ, দোয়া, খতমে কুরআন ও ইফতার মাহফিলে মাদরাসার শতাধিক শিক্ষার্থীসহ বহু আলেম ওলামা ও হাফেজবৃন্দ উপস্থিত ছিলেন।

খতম কোরান, মিলাদ ও দোয়া মাহফিলের শেষে দেশ জাতির উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদরাসার তত্বাবধায়ক হাফেজ মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

চাঁপাইনবাবগঞ্জে ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্তি

পতেঙ্গা থানা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে বঙ্গবন্ধু সৈনিক লীগের মতবিনিময় 

গোমস্তাপুরে ডিএনসির অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার, উদ্ধার ৬০ পিস ইয়াবা

ছাত্র আন্দোলনের বিপক্ষে সরাসরি অংশ নিলেও বহাল তবিয়তে বিএমডিএ’র কর্মচারী ইউনিয়নের নেতা জীবন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহীতে শিল্পী হত্যাকাণ্ডে যুবদল নেতা অসীম জাবেদ মিন্টু গ্রেপ্তার

আরইউজে নির্বাচনে টানা দ্বিতীয়বার সভাপতি আব্দুল আউয়াল

বিশেষ ফিচার ।। রাজশাহীর স্বপ্নযাত্রা: আলো ঝলমলে সম্ভাবনার পথে তারের জঞ্জাল ও ই-বর্জ্যের অদৃশ্য অবরোধ

রাজশাহী শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮১.২৪ শতাংশ

রাজশাহীকে ‘স্মার্ট, সুরক্ষিত ও স্বস্তির নগরী’ গড়তে সমন্বিত পদক্ষেপের ডাক

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial