রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

১ দিন, ৩ কর্মসূচি: রাজশাহী ছাড়লেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে বিদায় জানালেন রাসিক প্রশাসক

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ২০, ২০২৬ ১১:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে একদিনের ব্যস্ত সফর শেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা অনুমানিক ৭ ঘটিকায় নগরীর শাহ মখদুম বিমানবন্দরে তাঁকে বিদায় জানান রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।

রাসিকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রাজশাহীতে তাঁর সফরসূচি সফলভাবে সম্পন্ন করে সন্ধ্যায় বিমানবন্দর থেকে চট্টগ্রামের পথে যাত্রা করেন। বিদায়ের সময় রাসিক প্রশাসক বিমানবন্দরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

সফরের মূল আয়োজন ছিল নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভা। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। জনসভায় তিনি আখচাষিদের মাঝে প্রণোদনার অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধনও করেন। অর্থাৎ রাজনৈতিক সমাবেশের পাশাপাশি সফরে কৃষকদের জন্য সরকারি সহায়তার একটি কর্মসূচিও চালু হলো।

এ ছাড়া বিকেলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী ধর্মসভা পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে একদিনের ব্যস্ত সফর শেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মিছিলে গুলিবিদ্ধ যুবদল নেতা বুলেট মিলনের কর্মসংস্থানের দাবি

একাধিক মামলার আসামি মিলনকে শাহ মখদুম এলাকা থেকে গ্রেফতার

রাজশাহীতে গণতন্ত্র মঞ্চের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে ৪জন নারীসহ ৮জন টোকাই সাংবাদিক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের পূজা মন্ডপ পরিদর্শন করেন আনসার কর্মকর্তা

আদালতের নির্দেশ উপেক্ষা করে রাজশাহীর বসুয়া এলাকায় বাড়ি নির্মাণ

চাক্তাইয়ে জেলা প্রশাসনের অভিযান : জরিমানা সাড়ে ৩ লাখ 

উসুলে সা’বার আলোকে আন্তধর্মীয় সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজনীতির ছায়ায় দখলদারি: মহিলাদল নেত্রীর পরিবারের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান দখল ও লুটপাটের গুরুতর অভিযোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial