রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বুধবার , ৩ ডিসেম্বর ২০২৫ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

হেতম খাঁ কলা বাগানে বাড়ির প্রবেশপথ বন্ধ, দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ডিসেম্বর ৩, ২০২৫ ৪:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী নগরীর হেতম খাঁ কলা বাগান মহল্লায় বাড়ির একমাত্র প্রবেশপথ জোরপূর্বক বন্ধ করে দেওয়া, দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ তুলেছেন শাহনাজ পারভিন নামে এক ভুক্তভোগী নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া লিখিত বিবৃতিতে তিনি প্রতিবেশী আলমগীর হোসেন, নান্নু ও নয়নসহ তিন ভাইকে দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বাড়ি জবরদখলের চেষ্টায় হয়রানির অভিযোগ করেন।

শাহনাজ পারভিন জানান, তারা পাঁচ বোন—বাবা-মা ও ছোট বোন বাড়িতে থাকেন, আর বাকি চার বোন চাকরির কারণে বাইরে। এই সুযোগে প্রতিবেশীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাড়ি দখলের উদ্দেশ্যে নিয়মিত চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ তার।

তিনি বলেন, গত আগস্টে তার ছোট বোন বাড়িতে একা থাকার সুযোগে অভিযুক্তরা বাড়ির একমাত্র প্রবেশপথে প্রাচীর তুলে পথরুদ্ধ করেন। বাধা দেওয়ায় ছোট বোনকে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়।

শাহনাজ আরও জানান, বিষয়টি নিয়ে পাঁচ মাস ধরে প্রশাসনিক দপ্তরে দৌড়ঝাঁপ করতে হয় তাদের। অবশেষে ২ ডিসেম্বর প্রশাসনের অনুমোদন ও কাগজপত্র যাচাই শেষে তিনি ও তার বোনেরা বাড়িতে উপস্থিত থেকে প্রাচীর ভেঙে প্রবেশপথ উন্মুক্ত করেন।

এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শাহনাজের ভাষ্য, প্রাচীর ভাঙার পর অভিযুক্ত আলমগীর হোসেন তাকে ও তার স্বামীকে নানানভাবে হুমকি দেন এবং তাদের স্বজনদের “সন্ত্রাসী” পরিচয় দিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি করছেন।

তিনি অভিযোগ করে বলেন, “ওরা হুমকি দিয়েছে—যে কোনোভাবে আমাকে বাড়িতে বসতে দেবে না। কারা তাদের শক্তি হয়ে কাজ করছে, সংযুক্ত ভিডিওতে দেখা যাবে।”

শাহনাজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান, তাদের পরিবার এখন আতঙ্কে রয়েছে এবং তারা ন্যায়বিচার ও নিরাপত্তা সুরক্ষা চান।

এ বিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেন বা তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সংরক্ষিত মহিলা সাংসদে আওয়ামীলীগের মনোনয়ন ফরম জমা দিলেন ডাঃ মেহ-ই জাবীন

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মিয়ানমারের সাগাইং-এ চলছে ভয়াবহ যুদ্ধ

কাশিয়াডাঙ্গা থানার অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে তীব্র গরমে পথচারীর পাশে মহানগর বিএনপি

রাজশাহীতে মানববন্ধনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫ ও মাদকদ্রব্য উদ্ধার

জাতীয় ঈদগাহে প্রধান জামাত, শান্তির আহ্বান

দুর্গাপুর উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন

আড়ানীতে সাবেক প্রতিমন্ত্রীর ছত্র ছায়ায় গড়ে উঠেছে অবৈধ ভেজাল গুড়ের কারখানা 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial