রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
সোমবার , ২৮ অক্টোবর ২০২৪ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Lina Steiner
  2. uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. উত্তরবঙ্গ
  8. কৃষি
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি অনুসন্ধান
  14. ফটো গ্যালারি
  15. বাণিজ্য

‘বাংলাদেশ আই হসপিটাল রাজশাহী’র যাত্রা শুরু হচ্ছে ২ নভেম্বর

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
অক্টোবর ২৮, ২০২৪ ১০:০৪ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

দেশের স্বাস্থ্যখাতে একটি নতুন অধ্যায় সূচনা করতে যাচ্ছে বিশেষায়িত হাসপাতাল ‘বাংলাদেশ আই হসপিটাল’। চোখের বিভিন্ন রোগের আধুনিক চিকিৎসা সেবা নিয়ে বাংলাদেশ আই হসপিটাল এখন শিক্ষানগরী রাজশাহীতে। আধুনিক প্রযুক্তি, সেরা চিকিৎসা সরঞ্জাম ও অভিজ্ঞ চিকিৎসকগণ সমন্বয়ে তৈরি বিশেষায়িত এই হাসপাতালটি সর্বোচ্চ মানের চক্ষু সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। আগামী ২রা নভেম্বর ২০২৪ তারিখ শনিবার রাজশাহী শহরে বাংলাদেশ আই হসপিটাল রাজশাহীর পরীক্ষামূলক সেবা কার্যক্রম চালু করা হবে।

রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র আম চত্বর এলাকায় এয়ারপোর্ট রোডের ধারে আই টেন টাওয়ারে অবস্থিত এই হাসপাতালটি সর্বাধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে, যেখানে সর্বোচ্চ মানের চোখের চিকিৎসা সেবা প্রদান করা হবে। এটি উত্তরাঞ্চলের মানুষের জন্য উন্নত ও নির্ভরযোগ্য চক্ষু সেবা নিশ্চিত করতে প্রস্তুত। শিশু থেকে প্রবীণ, সকল বয়সী রোগীদের জন্য এখানে রয়েছে প্রয়োজনীয় সকল সুবিধা। রোববার (২৭ অক্টোবর) সকালে বাংলাদেশ আই হসপিটাল রাজশাহীর এক্সিকিউটিভ (ব্যান্ডিং এন্ড মার্কেটিং) মো. শামীউল আলীম শাওনের পক্ষ থেকে গণমাধ্যমগুলোকে ই-মেইলে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য বলা হয়েছে।

বাংলাদেশ আই হসপিটাল প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক মানের চোখের চিকিৎসা সেবা দেশের সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেয়া। ধানমন্ডি, বনানী, উত্তরা, চট্টগ্রাম, শান্তিনগর, খুলনা, জিগাতলা, মিরপুর, মালিবাগসহ মোট ১০টি শাখার পর বাংলাদেশ আই হসপিটাল রাজশাহীতে ১১তম শাখা চালু করতে যাচ্ছে। এখানে দেশ বরেণ্য একঝাঁক সুদক্ষ চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকগণ নিয়মিত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবেন।

পরীক্ষামূলক সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশ আই হসপিটাল রাজশাহী লিমিটেডের শীর্ষস্থানীয় কর্মকর্তারা এবং দেশের খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞগণ। এই হাসপাতালটি রাজশাহী ও এর আশপাশের অঞ্চলের মানুষের জন্য উন্নতমানের চক্ষু সেবা প্রদানে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন হাসপাতালের কর্মকর্তারা।

বাংলাদেশ আই হসপিটাল রাজশাহী শাখায় ছানি/ফ্যাকো সার্জারি, ভিট্রিও রেটিনা সার্জারি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, গ্লুকোমা ক্লিনিক, কর্নিয়া ক্লিনিক, থ্রি ডি ওসিটি, পেডিয়াট্রিক আই ক্লিনিক, ইউভিয়া ক্লিনিক, লেজার (সব ধরনের), অকুলোপ্লাস্টিক সার্জারি, এনজিওগ্রাফি, কন্টাক্ট লেন্স সেবা, কোলাজেন ক্রস লিংকিং (সি এক্স এল), ভিজ্যুয়াল ফিল্ড, বায়োমেট্রি (ডিজিটাল নন কন্টাক্ট আই, ও.এল পাওয়ার ক্যালকুলেশন), বি-স্ক্যান (চোখের আল্ট্রাসনোগ্রাম), এনজিওগ্রাফি ওসিটি (ডাই-ইনজেকশন ছাড়া) সহ পাওয়া যাবে নানাবিধ আধুনিক চক্ষু সেবা।

বাংলাদেশ আই হসপিটাল রাজশাহীতে বৃহত্তর রাজশাহী অঞ্চলের মানুষের এখন বিশ্বমানের চক্ষু সেবা পাওয়ার সুযোগ রয়েছে। রোগীর চাহিদা ও সেবার মানের ওপর জোর দিয়ে এই প্রতিষ্ঠানটি সকল বয়সের রোগীদের জন্য আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করবে। সেবা সম্পর্কে জানতে ও ডাক্তার অ্যাপয়েন্টমেন্টের জন্য কল করুন ০৯৬৪৩১২৩১২৩ এ নম্বরে।
এদিকে, সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে যে, বাংলাদেশ আই হসপিটাল রাজশাহী’র সকল সেবার আনুষ্ঠানিক যাত্রা শুরুর পূর্বেই পরীক্ষামূলক সেবা কার্যক্রম হিসেবে বৃহত্তর রাজশাহী অঞ্চলের মানুষের চক্ষু সেবার সুবিধার্থে আগামী ৩১ অক্টোবর ২০২৪ ইং তারিখ থেকেই রেটিনা সেবা প্রদান কার্যক্রম শুরু হবে। সেই দিন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাংলাদেশ আই হসপিটাল রাজশাহীতে চক্ষু রোগীদের রেটিনা চিকিৎসা সেবা প্রদান করবেন দেশ বরেণ্য চক্ষু চিকিৎসক বিখ্যাত রেটিনা সার্জন ডা. জিয়াউল আহসান মুক্তা। রেটিনার চিকিৎসা সেবা গ্রহণের জন্য ০৯৬৪৩১২৩১২৩ এবং ০১৭২৪৯৯৯৮৮৮ এ নম্বরে কল দিয়ে সিরিয়াল দেয়া যাবে।
(হসপিটালের অফিসিয়াল লোগো, লিফলেট ও ছবি ই-মেইলে সংযুক্ত)

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য গণমাধ্যমকর্মীদের আন্তরিক আমন্ত্রণ জানানো হলো।

ধন্যবাদান্তে –

মো. শামীউল আলীম শাওন
এক্সিকিউটিভ (ব্যান্ডিং এন্ড মার্কেটিং)
বাংলাদেশ আই হসপিটাল রাজশাহী
আই টাওয়ার, এয়ারপোর্ট রোড, আম চত্বর, রাজশাহী-৬২০৩
হটলাইন ০৯৬৪৩১২৩১২৩
মুঠোফোন: ০১৭৯৪-৮৯৪৩১৫
ওয়েবসাইট: www.rajshahi.bdeyehospital.com,
ইমেইল: beh.rajshahi@gmail.com

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

এডভোকেট শফিকুল ইসলাম মিলনের সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল

চট্টগ্রাম বৌদ্ধ বিহারে হামলা ও বুদ্ধমূর্তি ভাংচুরের প্রতিবাদ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নারীপ্রধান পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রাম বন্দরে রপ্তানিমুখী পণ্যবাহী কন্টেইনার স্ক্যানার স্থাপন চট্টগ্রাম বন্দরের স্বার্থ, দেশের স্বার্থ ক্ষুন হয়-এমন কিছু শেখ হাসিনার সরকার করবে না -নৌপরিবহন প্রতিমন্ত্রী

আরএমপি ডিবি’র অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

প্রধানমন্ত্রী ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন

বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, সড়ক অবরোধ

প্রয়াত সাংবাদিক আবদুল্লাহ আল মাহমুদ বাবুল স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল

রাজশাহীতে পেয়ারা বাগান থেকে সাড়ে ৯ ফুট গাঁজার গাছ উদ্ধার, আটক ১

রাজশাহীতে পেয়ারা বাগান থেকে সাড়ে ৯ ফুট গাঁজার গাছ উদ্ধার, আটক ১

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial