রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ২০ জুলাই ২০২৪ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. Lina Steiner
  2. uncategorized
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. উত্তরবঙ্গ
  8. কৃষি
  9. খেলাধুলা
  10. জাতীয়
  11. তথ্য-প্রযুক্তি
  12. দুর্ঘটনা
  13. দুর্নীতি অনুসন্ধান
  14. ফটো গ্যালারি
  15. বাণিজ্য

রাজশাহী মহানগরীর ১৪ নং ওয়ার্ডে মদকের রমরমা ব্যবসার অভিযোগ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুলাই ২০, ২০২৪ ৭:৩৫ পূর্বাহ্ণ

 

নিজস্ব প্রতিবেদন:
রাজশাহী মহানগরীর ১৪ নং ওয়ার্ড রাজপাড়া থানার তেরোখাদিয়া খোকন মন্ডলের মোড়ে ইন্ডিয়ান অবৈধ ট্যাফেন্টাডল ট্যাবলেটের রমরমা ব্যবসা করছে কিছু স্থানীয় বাসিন্দা। এলাকা বাসী কাউকে তোয়াক্কা না করে জনসম্মুখে যুবসমাজকে নষ্টের দিকে ঠেলে দিতেছে। এলাকাবাসীর অভিযোগ এই চক্রের মূল অধিনায়ক সোহেল। যার ইশারায় তেরোখাদিয়ার বিভিন্ন মোড়ে স্থানীয় ব্যক্তি দ্বারা ব্যবসা করে আসছে।

সরজমিনে গিয়ে দেখা ও এলাকাবাসীর কাছে জানা যায়, কোটা বিরোধী আনদোলনের জন্য সরকার কারফিউ জারি করার পরেও খোকন মন্ডলের মোড়ে বাইক, রিক্সা নয়ত হেঁটে বিভিন্ন এলাকার মানুষ এসে টাকা দিয়ে মাদক নিয়ে চলে যাচ্ছে। রিস্কাঅলা থেকে শুরু করে কলেজের ছাত্র সহ বিভিন্ন পেশার মানুষ দিন রাত সব সময় এলাকায় চলাচল করছে। এলাকার মেয়েরা সন্ধ্যার পর দোকানে যেতে ভয় করে বাইরের মানুষ নেশায় তাঁদের কোন ক্ষতি না করে বসে।

এলাকাবাসী আরো জানাই, রানা বয়স ৩৩ সে নিজের এলাকা তেরোখাদিয়া খিস্টান পাড়ায় ইয়াবা, হিরোইন, গাঁজা ও ট্যাফেন্টা দীর্ঘ দিন থেকে বিক্রি করে আসছে। তাঁর ব্যবসা দেখে সোহেল (৪০ ) পিতা – কাশেম তেরখাদিয়া মধ্যপাড়ার বাসিন্দা। সে টি বাঁধ নদীর চড় থেকে ইন্ডিয়ান নিষিদ্ধ ট্যাবলেট ট্যাফেনটা আকবর নামের এক ব্যক্তি নিয়ে সেটা সোহেলের কাছে পৌঁছায় দেই। সেই মাদক সোহেল কিছু কিছু করে জনি পিতা – মৃত নয়মুল, রুবেল পিতা- মোয়াজ্জেম, সুজন ও অটোর গ্যারেজ এ ব্যাবসা করে রফিকুল। এরাই এলাকার যুবসমাজ সহ বিভিন্ন এলাকার ছোট বড় সবার কাছে মাদক বিক্রি করে আসছে।

সোহেলের নামে এমন ও অভিযোগ উঠে আসে তাঁর সাথে ডিবি পুলিশের কিছু অসাধু কর্মকর্তার সাথে লিয়াজু রয়েছে। সে পদ্মার চর ব্যতীত ডিভি পুলিশের আটককৃত মাদক কম টাকায় কিনে বিক্রয় করে। এলাকার মুরব্বী কিছু বললে তাদের পরিবারের কাউকে মাদক দিয়ে ডিবি পুলিশ দিয়ে আটক করবে বলে ভয় ভীতি দেখায় । রুবেল আর সুজন প্রকাশে বলে বেড়ায় প্রশাসন ম্যানেজ করে ব্যবসা করছি এমনি নয়।

এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৪ নাম্বার কাউন্সিলার আনার বলেন, আমি এ বিষয়ে অবগত আছি । এলাকার মসজিদ কমিটি লিস্ট করে আমার চেম্বারে দিয়েছে । থানার ওসি আর মাদক অধিদপ্তরে আমি সেগুলি দিয়েছি। কোটা আন্দোলনের সমস্যা নরমাল হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে রাজপাড়া থানার ওসি জানায়, আমর থানার লোক সিভিলে নিয়মিত যাচ্ছে। সোহেল কে হাতে নাতে ধরা হবে তবেই এলাকায় মাদক ব্যবসা বন্ধ হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমানের জিরো টলারেন্সের বিপরীতে রাজশাহী: থানা ‘ম্যানেজ’ করে পুকুর ভরাটের অভিযোগ

শহীদ এ.এইচ.এম কামারুজ্জামানের সমাধিতে স্বাচিপ রাজশাহী জেলা নেতৃবৃন্দের শ্রদ্ধা

রাজশাহীর পবা উপজেলায় রাতের আঁধারে পুকুর খননের মাটি বিক্রির মহোৎসব

রাজশাহী মহানগরীর আলুপটিতে যুবকের মরা দেহ উদ্ধার

রাজশাহী মহানগরীর আলুপটিতে যুবকের মরা দেহ উদ্ধার

ভেদাভেদ নয়, ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তুলুন — রাজশাহীতে আব্দুস সালাম

দূষণে বিপর্যস্ত রাজশাহীর নদী-বিল: ৬ দফা দাবিতে সংবাদ সম্মেলন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

ভারত যেভাবে টাঙ্গাইলের শাড়ি নিজেদের বলে নিবন্ধন করল, আমাদের এখন যা করতে হবে

গণমাধ্যমের কণ্ঠরোধে পুলিশ-প্রতারক আঁতাত: আসামি করা হলো রাজশাহীর ৬ সাংবাদিককে

ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার : পরিবারের দাবি পরিকল্পিত হত্যাকাণ্ড

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial