রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

শহীদ কাশেম হত্যার প্রতিবাদে রাবিতে কফিন মিছিল, আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবি

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১২:২৪ অপরাহ্ণ

 

ফাহিমা করিম বন্যা , রাবি প্রতিনিধি:

গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে চিকিৎসাধীন অবস্থায় শহীদ কাশেম খানের

হত্যার প্রতিবাদে গায়েবানা জানাযা এবং আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এশার নামাজ পর এ গায়েবা জানাযায় হয়।

পরে প্রতিকী কফিন নিয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে জোহা চত্বরে ঘুরে আবার মসজিদে এসে মিছিলটি শেষ হয়।

জানাযা নামাজে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, “৫ আগষ্ট আমাদের অনেকে শহীদ হয়েছেন, আবার এ বিপ্লবের পরও অনেকেে শহীদ হচ্ছে।

স্বৈরাচারের নেতারা চলে গেছে কিন্তুু তাদের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। আমরা যদি বুনিয়ামুম মারসুস অথাৎ সিসা ঢালা প্রাচীরের মতো ঐক্য হতে না পারি তাহলে ফ্যাসিস্টের দোসেররা আরো সমাজে মাথাচাড়া দিয়ে উঠবে। আমি বাংলাদেশের ছাত্রসমাজ এবং আপামর জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।”

এ সময় তারা, “আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?”, “স্বৈরাচারের দোসররা, হুশিয়ার সাবধান”, “আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না”, “আওয়ামী লীগের দালালেরা হুশিয়ার, সাবধান”, “আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না”, “স্বৈরাচারের গদিতে, আগুন জ্বালাও একসাথে” সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাবির অন্যতম সমন্বয়ক মেহেদী সজীব বলেন, “গাজীপুরে আওয়ামী সন্ত্রাসী শহীদ কাশেমকে নৃশংসভাবে হত্যা করেছে। আমাদের অনৈক্যের কারণে স্বৈরাচারের দোসররা এ সুযোগ নিচ্ছে। আমরা যদি একসাথে প্রতিহত করতে না পারি তাহলে আগামীতে এই কাশেমের জায়গায় আপনি, আমিও থাকতে পারি।”

অন্তর্তবর্তীকালীন সরকারকে হুশিয়ার করে তিনি আরো বলেন, “বাংলাদেশ কখনও নেতৃত্বশূন্য থাকেনি। আপনারা অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন এবং তাদের দোসরদের শাস্তি নিশ্চিত করুন। আর যদি তা করতে ব্যর্থ হন তাহলে গদি ছেড়ে দিন।”

 

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

আরডিএ কার্যালয়ে মবের তাণ্ডব: পুলিশের সামনেই টেন্ডার বাক্স ছিনতাই

চট্টগ্রাম কলেজ ছাত্র লীগের সমাবেশ ও মিছিল 

রক্তের বিনিময়ে অর্জিত অধিকার ফিরিয়ে আনতে প্রস্তুত—তারিক আজিজ সিজার

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের ৫৯০তম সভা অনুষ্ঠিত

রাতের আঁধারে ব্যাটারি পোড়ানো, সিসার বিষাক্ত ধোঁয়ায় ডুবছে রাজশাহী

রাজশাহীতে পেয়ারা বাগান থেকে সাড়ে ৯ ফুট গাঁজার গাছ উদ্ধার, আটক ১

রাজশাহীতে পেয়ারা বাগান থেকে সাড়ে ৯ ফুট গাঁজার গাছ উদ্ধার, আটক ১

প্রতারক মুস্তাফিজুর রহমানের নামে এবার হয়রানি ও ষড়যন্ত্রের অভিযোগ

পুলিশ কমিশনারের সঙ্গে আরএমপি’র অপরাধ বিভাগসমূহের মধ্যে স্বাক্ষরিত হলো বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) ২০২৪-২০২৫

ডিজিটাল সহিংসতার ছায়া: রাজশাহীতে বিচারহীনতা ও রাষ্ট্রীয় প্রতিক্রিয়ার সংকট

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৯

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial