রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. uncategorized
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. উত্তরবঙ্গ
  7. কৃষি
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্য-প্রযুক্তি
  11. দুর্ঘটনা
  12. দুর্নীতি অনুসন্ধান
  13. ফটো গ্যালারি
  14. বাণিজ্য
  15. বিনোদন

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কারিকুলাম গড়ে তোলা হয়েছে -শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৯:৪০ অপরাহ্ণ

চট্টগ্রাম ব্যুরো : 

স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট কারিকুলাম গড়ে তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

গতকাল ৯ ফেব্রুয়ারি শুক্রবার নগরীর প্যারেড মাঠে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত আন্তঃস্কুল-কলেজ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাংলাদেশের একটি অনন্য সিটি কর্পোরেশন যেটি শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যাপক বিনিয়োগ করে৷ এক্ষেত্রে চসিক একটি মডেল সিটি কর্পোরেশন৷

“স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা স্মার্ট কারিকুলাম গড়ে তুলছি। নতুন শিক্ষাক্রমে আমরা সফট স্কিল গড়ায় জোর দিচ্ছি৷ সাংস্কৃতিক কর্মকান্ড সময়মতো কাজ করার মানসিকতা, দলগত কাজ করার, নেতৃত্ব দেয়ার দক্ষতা গড়তে পুঁথিগত শিক্ষার পরিবর্তে আধুনিক এ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে৷ সার্বজনীন দক্ষতা অর্জনের লক্ষ্যে মেয়রকে মাঠ রক্ষার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, খেলার মাঠ দখল করে আমাদের মেলার প্রয়োজন নাই, খেলার প্রয়োজন৷ মাঠগুলোতে শিক্ষার্থীরা যাতে খেলতে পারে এজন্য চট্টগ্রামের মাঠগুলো রক্ষায় মেয়র মহোদয়কে এগিয়ে আসতে হবে৷ ছেলেদের পাশাপাশি মেয়েরাও যাতে খেলার সুযোগ পায় সে বিষয়ে সচেষ্ট হতে হবে। আমাদের একটা সুষম উন্নয়নের জন্য তাদেরও মানসিক এবং শারীরিক বিকাশ সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং তারাও এগিয়ে যাবে ছেলেদের সাথে মিলে এজন্য আমরা কাজ করছি৷

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সিটি মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, চসিকের ৮২ টি স্কুলে ৬৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে৷ আমি চাই শিক্ষার্থীরা ক্রীড়া, বিতর্ক ও সংস্কৃতি চর্চার মাধ্যমে এগিয়ে যাক৷ এজন্য চসিকের ইতিহাসে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় এ আয়োজন করেছি।

“আমি চাই চট্টগ্রামের কোন শিশু শিক্ষা বঞ্চিত না থাকুক৷ এজন্য শিক্ষামন্ত্রীর কাছে আমার অনুরোধ যদি সম্ভব হয় চসিকের স্কুলগুলোকে এমপিওভুক্ত করুন৷ তাহলে আমরা আরো স্বল্প বেতনে আরো বেশি শিক্ষার্থীকে পড়াতে পারব৷”

অনুষ্ঠানে চসিকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয় শিক্ষার্থীরা৷

অনুষ্ঠানে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, চসিকের শিক্ষা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুসহ কাউন্সিলরবৃন্দ, সচিব খালেদ মাহমুদ, মেয়রের একান্ত সচিব ও প্রধান শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমসহ বিভাগ ও শাখা প্রধানবৃন্দ, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মো. মোজাহিদুল ইসলাম চৌধুরী এবং চসিকের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নারী দিয়ে ফাঁদ পেতে প্রতারণার অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করেছে শাহমখদুম থানা পুলিশ

পবা উপজেলা পরিষদ নির্বাচন: প্রবীনদের ভীড়ে নবীন প্রার্থী পপি আলোচনার শীর্ষে 

রাজশাহীতে পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রাকচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

আইএইচটি শাখা ছাত্রদলের লিফলেট বিতরণ

রাজশাহী–২ আসনে বিএনপির নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত

রাজশাহীতে আরো সাত শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক মেয়র লিটন

বাগমারায় ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্তকে পিটিয়ে হত্যা, ৬ পুলিশ সদস্য আহত 

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১২ ও মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে জাতীয়তাবাদী সহায়ক কর্মচারী ফোরামের নেতৃত্বে সইজুদ্দিন-পিয়ারুল

শাহমখদুম থানার অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial