রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী মহানগরীতে প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ১৯, ২০২৪ ৮:২২ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগীর শাহমখদুম থানার পবা নতুনপাড়া থেকে এক মানসিক প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ।

উদ্ধারকৃত মানসিক প্রতিবন্ধীর নাম মোসা: বিলকিস খাতুন বিথি (৪২)। বিলকিস রাজশাহী মহানগরীর নওদাপাড়ার মো: সাইদুর রহমানের স্ত্রী।

ঘটনা সূত্রে জানা যায়, আজ ১৯শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ দুপুরে শাহমখদুম থানার এএসআই দিপ্ত রায় ও তার টিম থানা এলাকায় টহল ডিউটি করছিলো। এসময় তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পান শাহমখদুম থানার পবা নতুনপাড়া সোনার বাংলা নার্সারির পাশে এক নারী উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করছেন। সংবাদ পেয়ে তারা দুপুর সাড়ে ৩ টায় সেখানে উপস্থিত হয়ে ঐ নারীর নাম ঠিকানা জানতে চান। তিনি নাম ঠিকানা বলতে না পারলে তাকে থানায় নিয়ে আসেন।

এরপর শাহমখদুম থানার অফিসার ইনচার্জ মো: ইসমাইল হোসেন ঐ নারীর সঙ্গে কথা বলে বুঝতে পারেন সে নারী মানসিক প্রতিবন্ধী। তখন তাঁর পরিচয় জানার জন্য অফিসার ইনচার্জ তাৎক্ষণিক থানা এলাকার কাউন্সিল ও স্থানীয়দের অবগত করেন এবং বিভিন্ন ভাবে চেষ্টা অব্যাহত রাখে ।

এক পর্যায়ে সংবাদ পেয়ে আজ বিকেল সাড়ে ৫ টায় বিলকিস খাতুনের স্বামী মো: সাইদুর রহমান শাহমখদুম থানায় আসলে অফিসার ইনচার্জ তাকে তার স্বামীর কাছে তুলে দেন। বিলকিস খাতুনের পরিবার বিলকিসকে ফিরে পেয়ে অত্যন্ত আনন্দিত। তারা আরএমপি’র শাহমখদুম থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিলকিসের স্বামী সাইদুর রহমান জানান আজ সকাল ১০ টায় বাড়ির কাউকে কিছু না বলে বাড়ি হতে বিলকিস বের হয়। তারা তাকে ফিরে আসতে না দেখে বাড়ির আশপাশসহ আত্মীয় স্বজনদের বাসায় খোঁজাখুঁজি করছিলেন। এসময় জানতে পারে শাহমখদুম থানা পুলিশ একজন মানসিক প্রতিবন্ধী নারীকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজস্ব আদায় বৃদ্ধি করে দেশের উন্নতি ও বেকারত্ব দূর করতে চাই : এনবিআর চেয়ারম্যান

রাসিক মেয়রকে ৬ হাজার বৃক্ষের চারা দিলেন এমপি বাদশা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ ও মাদকদ্রব্য উদ্ধার

রাবি প্রশাসনের উদ্যোগে ১২ হাজার শিক্ষার্থী নিয়ে ইফতার আয়োজন 

মতিহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার

বেলপুকুর থানার অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

পশ্চিম রেলের আ’লীগপন্থীদের লুটপাটের স্বর্গরাজ্য, গড়েছে টাকার পাহাড়

রাজশাহীতে পুলিশের পৃথক অভিযান ইয়াবা, অ্যালকোহল ও চোলাই মদসহ ৪ জন গ্রেপ্তার

সংবাদ প্রকাশের জেরে সাইবার আইনে মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহীর নিহত যুবদল নেতার পরিবারের পাশে তারেক রহমান 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial