রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ২৪ মার্চ ২০২৪ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

আরএমপি পুলিশ লাইনসে্ ১ হাজার পেঁপে গাছের চারা রোপণ করলেন পুলিশ কমিশনার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ২৪, ২০২৪ ৯:২৭ অপরাহ্ণ

মো: আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনস্ ও আরএমপি’র প্রস্তাবিত নতুন পুলিশ লাইনস্‌ মোল্লপাড়ায় আরএমপি’র উদ্যোগে এক হাজার পেঁপে গাছের চারা রোপণ করেছেন আরএমপি’র কমিশনার।

এই উপলক্ষ্যে আজ ২৪শে মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৪ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইনসে্ পেঁপে গাছের চারা রোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন জাতের পেঁপে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় পুলিশ কমিশনার বলেন, পেঁপের হলো ‘সুপারফুড’। কাঁচা ও পাকা দুই অবস্থাতেই খাওয়া যায়। দুই অবস্থাতেই আমাদের শরীরের রোগবালাই প্রতিরোধে সমান কার্যকর। চিকিৎসক থেকে শুরু করে পুষ্টিবিদ সবাই পেঁপে খেতে বলেন। আমাদের বাড়ির আশে-পাশে খুব সহজেই এই চারা রোপন করা যায়।


এছাড়াও তিনি বলেন, বৃক্ষরোপণ আধুনিক মানুষের জীবনে এক উৎসব। আর কিছুদিন পর বর্ষাকাল শুরু হবে। এসময় আমাদের বেশি বেশি বৃক্ষ রোপন করতে হবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জলবায়ুর সমতা বজায় রাখার জন্য বৃক্ষ রোপন করা প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশকে রক্ষা করা আমাদের কর্তব্য। এজন্য আমাদের সকলের উচিত পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছ লাগানো। তিনি অব্যবহৃত ফাঁকা জায়গা গুলোতে ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা রোপণ এবং যত্ন নেওয়ার আহ্বান জানান।


এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

উল্লেখ্য, আরএমপি কমিশনার গত ১৫ই মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে সৌন্দর্য বর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

দুর্গাপুরে স্টাম্প জালিয়াতি করে পুকুর দখলের অভিযোগ,কে এই রেজাউল

আরএমপি ডিবি’র অভিযানে ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ১

অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, মাজারদিয়াড় খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

পুলিশ কমিশনারের নির্দেশে অভিযানে সফলতা, ছুরিকাঘাত মামলার আসামি আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় ভোটার দিবস পালিত

শাহমখদুম থানার অভিযানে নিখোঁজ আদিবাসী নারী উদ্ধার

আরএমপি ডিবি’র অভিযানে ৬ জুয়াড়ি গ্রেপ্তার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিস্ফোরণের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা

বিস্ফোরণ ঘিরে রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে

রাজশাহী মহানগরীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় আরএমপি’র পুলিশ কমিশনারের উদ্যোগ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial