রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
রবিবার , ৫ মে ২০২৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

মতিহার থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ৫, ২০২৪ ৮:২১ অপরাহ্ণ

মোঃ আতিকুর রহমান আতিক, রাজশাহী:

রাজশাহী মহানগরীর মতিহার থানার বিনোদপুর বাজার থেকে অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে আরএমপি’র মতিহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: আসগর আলী (৪৮) রাজশাহী মহানগরীর মতিহার থানার খোজাপুর এলাকার মো: আশরাফ আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, আসামি আসগর আলীর বিরুদ্ধে আরএমপি’র মতিহার থানায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে মতিহার থানা পুলিশ। আজ ৪ মে ২০২৪ খ্রিস্টাব্দ সকালে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, আসামি আসগর আলী মতিহার থানার বিনোদপুর বাজারে অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মতিহার থানার অফিসার ইনচার্জ শেখ মো: মোবারক পারভেজের নেতৃত্বে এসআই মোঃ আব্দুর রউফ ও তাঁদের টিম আজ ৪ মে ২০২৪ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ১০ টায় অভিযান পরিচালনা করে আসামি আসগর আলীকে বিনোদপুর বাজার থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উল্লেখ্য, আরএমপি’র এসআই মো: আব্দুল হাকিম গত ১০ সেপ্টেম্বর ২০১৭ খ্রিস্টাব্দ সকাল সোয়া ৭ টায় মতিহার থানার খোজাপুর এলাকা থেকে আসামি মো: আসগর আলীকে ১২০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করেন। এসআই এসআই মো: আব্দুল হাকিম আসামি মো: আসগর আলীর বিরুদ্ধে এজাহার দায়ের করলে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়। মামলাটি তদন্ত শেষে মতিহার থানার এসআই মো: আব্দুর রহিম গত ১৮ অক্টোবর ২০১৭ খ্রিস্টাব্দ আসামি আসগরের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করেন।

বিজ্ঞ আদালত বিচার শেষে এক রায়ে আসামি জাহিদুল ইসলামকে সাজা প্রদান করেন।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

শাহমখদুম থানার অভিযানে নিখোঁজ আদিবাসী নারী উদ্ধার

আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশের লুট হওয়া গুলি উদ্ধার

মতিহার থানার অভিযানে ৩ অপহরণকারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে জমি বিক্রয়

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

রাজশাহীতে মৃত ব্যাক্তির জমি গোপনে বিক্রয়ের অভিযোগ

কিশোর গ্যাং লিডার সহ ০৪ জন সক্রিয় সদস্য র‌্যাবের অভিযানে গ্রেফতার।

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী মহানগরীতে ছিনতাইয়ের অভিযোগে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার; ছিনতাইকৃত সাইকেল উদ্ধার

পশ্চিমাঞ্চল রেলওয়ের স্টেকহোল্ডারগণের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial