রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ১৩ মে ২০২৪ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সাবেক মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির ৪ ছেলের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মে ১৩, ২০২৪ ১০:২৪ অপরাহ্ণ

 

চট্টগ্রাম আদালতে দায়ের হওয়া একটি ঋণখেলাপি মামলায় সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসির চার ছেলেকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গতকাল ১২ মে চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থঋন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

যাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তারা হলেন– মুজিবুর রহমান, জাহিদুল ইসলাম, কামরুল ইসলাম ও ওয়াহিদুল ইসলাম। বিবাদীরা একই কোম্পানির পরিচালক এবং একই পরিবারের সদস্য।

আদালত সূত্রে জানা যায়, ৩০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৪৪৯ টাকা খেলাপি ঋণ আদায়ের দাবিতে উত্তরা ব্যাংক পিএলসি এ মামলা দায়ের করে। বাদী অর্থাৎ ব্যাংকের আইনজীবী আবেদন করেন, নালিশি ঋণ সুদ মওকুফ সুবিধা দিয়ে পুনঃতফসিল করে দেওয়ার পরও বিবাদীরা পরিশোধ করছেন না। ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক নেই। বিবাদীদের ব্যক্তিগত গ্যারান্টিতে এবং ট্রাস্ট রিসিটের ভিত্তিতে নালিশি ঋণ বিতরণ করা হয়েছিল। বিবাদীরা সক্ষমতা থাকা সত্ত্বেও ঋণ পরিশোধে এগিয়ে আসছেন না। দেশে-বিদেশে বিলাসী জীবনযাপন করছেন।

আদালতের আদেশে উল্লেখ করা হয়, মামলার ১ ও ২ নম্বর বিবাদী কোম্পানির পরিচালক এবং একই পরিবারের সদস্য। সন্তোষজনকভাবে সমন জারি হওয়া সত্ত্বেও কেবল ৬ নম্বর বিবাদী লিখিত বর্ণনা দাখিল করেছেন। সেই বর্ণনায় ঋণের সঙ্গে তার সম্পৃক্ততার কথা অস্বীকার করলেও এজলাসে উপস্থিত ৬ নম্বর বিবাদী এ মামলার নথিতে উপস্থাপিত ব্যক্তিগত গ্যারান্টিতে তার সই স্বীকার করেন। সুদ মওকুফ সুবিধা নিয়ে নালিশি ঋণ পুনঃতফসিল করার কথা স্বীকার করেন। বাদীর হলফনামাযুক্ত দরখাস্ত পর্যালোচনায় বিবাদীরা ইচ্ছাকৃত ঋণখেলাপি মর্মে প্রতীয়মান হয়। তাই সার্বিক বিবেচনায় চার বিবাদীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হলো।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

নামাজে যাওয়ার সময় দুর্বৃত্তের গুলি, রাজশাহীতে প্রাণ গেল নিরীহ ব্যক্তির

রাজশাহীতে বন্যা পরিস্থিতি: পানিবন্দী মানুষের পাশে দাঁড়াল মহানগর জামায়াত

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৬ ও মাদকদ্রব্য উদ্ধার

সীতাকুণ্ড প্রেস ক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনে ফোরকান আবু সভাপতি ও কাইয়ূম চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত

ফ্লাইটে বোমা হুমকি— শাহ মখদুম বিমানবন্দরে মাঠে নামে সেনা–নৌ–র‍্যাব–পুলিশসহ ১২ সংস্থা

রাজশাহীতে প্রতিপক্ষের হামলার শিশু আহত

সংবাদ প্রকাশের জেরে সাইবার আইনে মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

নওগাঁয় ভূয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানোর অভিযোগে আট প্রধানের বিরুদ্ধে থানায় মামলা

পুঠিয়া প্রেস ক্লাবের নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠন: সভাপতি রেজা, সম্পাদক রুবেল

তাহেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুইজন কাউন্সিলর পদে ছয় জনের মনোনয়ন পত্র বৈধ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial