রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
শনিবার , ১ জুন ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহীতে বিচার বিভাগীয় সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত 

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
জুন ১, ২০২৪ ৬:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদন:

রাজশাহীতে বিচার বিভাগ আয়োজিত প্রথম বিচার বিভাগীয় সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১ জুন) সকাল সাড়ে ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালত সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমানের সভাপতিত্বে দ্রুত বিচার নিষ্পত্তিতে বিদ্যমান সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা সভা শুরু হয়। বিচার বিভাগীয় সম্মেলনে এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর দায়রা জজ (সিনিয়র জেলা ও দায়রা জজ) আল আসাদ মোঃ আসিফুজ্জামান, দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক, বিভাগীয় স্পেশাল জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১ ও ২ এর বিচারক, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল, সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এর বিচারক (জেলা ও দায়রা) বৃন্দ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) সহ রাজশাহীতে কর্মরত বিভিন্ন পর্যায়ের বিজ্ঞ বিচারকবৃন্দ।

 

সম্মেলনে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান দ্রুত বিচার নিষ্পত্তিতে বিদ্যমান সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন। তিনিসহ অন্যান্য বিচারকবৃন্দ বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিভিল রুলস এন্ড অর্ডার এর ৯২৮ এবং ক্রিমিনাল রুলস এন্ড অর্ডার এর ৪৮০ বিধি অনুযায়ী রাজশাহী জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে ন্যায় বিচার নিশ্চিত ও দ্রুত বিচার প্রাপ্তিতে প্রতিবন্ধকতাসমূহ নিয়ে প্রাণবন্ত উন্মুক্ত আলোচনা করেন। বিজ্ঞ বিচারকগণ দ্রুত বিচার নিষ্পত্তির ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং মাননীয় সভাপতি উদ্ভূত সমস্যার আশু সমাধান নিয়ে বক্তব্য রাখেন। মূলতঃ দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি রাজশাহী বিচার বিভাগকে একটি স্মার্ট বিচার বিভাগে পরিণত করার উপর জোর দিতে গিয়ে সিনিয়র জেলা ও দায়রা জজ মফিজুর রহমান এ সব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মহানগর দায়রা জজ, দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাননীয় বিচারক, বিভাগীয় স্পেশাল জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- ১ এর বিচারক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ বিকাশ বসাক।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে অসাধু মিডিয়া কর্মীর তোপের মুখে গোদাগাড়ী থানার পুলিশ

নাটোরে বিএসটিআইয়ের অভিযানে মান সনদ না থাকায় দুই বেকারীকে জরিমানা

সেবা মেডিকেল কমপ্লেক্স এর পরিচালক হারুনের সিজার অপারেশনে তাসলিমার জীবন সংকটাপন্ন 

পবা থানার অভিযানে ৫ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ২

রাজশাহীতে “গ্রীন প্লাজা’র ৫ম প্রকল্পের শুভ উদ্বোধন

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

নগরীর ১৫ নাম্বার ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীদের আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসুচি 

দুর্গাপুর উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে রাতের আঁধারে আবাদি জমিতে পুকুর খনন

এক্স স্টুডেন্ট ফোরাম ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

উপাচার্যের অপসারণ দাবিতে উত্তাল AMUST রাজশাহী

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial