রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
বুধবার , ২১ আগস্ট ২০২৪ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাজশাহী সড়ক বিভাগের আওয়ামী লীগ পন্থী প্রকৌশলী নানা অনিয়ম

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
আগস্ট ২১, ২০২৪ ১২:৫৫ অপরাহ্ণ

মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী:

রাজশাহী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল হাকিমের বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির পাহাড় পরিমান অভিযোগ।

আওয়ামী লীগ পন্থী প্রকৌশলী আব্দুল হাকিম তাঁর দলীয় কিছু ঠিকাদার মারফত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আওয়ামীলীগ ব্যতীত কোনো ঠিকাদার কে কাজ দেইনি।

বিভিন্ন সময় তাঁর বিরুদ্ধে সংবাদ প্রকাশ হলেও ক্ষমতাসীন আওয়ামী লীগের ছত্রছায়ায় থাকায় ব্যবস্থা নেওয়া হয়নি। ভিন্ন মতাদর্শে কোনো ঠিকাদারকে তিনি সড়ক বিভাগে ঢুকতে দেননি।

 

রাজশাহী সড়ক বিভাগের নানা অনিয়ম আর দুর্নীতির কথা উল্লেখ করে তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদেরের নিকট লিখিত অভিযোগ দায়ের হলেও ব্যবস্থা গ্রহণ করেননি সাবেক ওই মন্ত্রী।

সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল হাকিমের এ পর্যন্ত যত কাজ হয়েছে তা সবই করেছেন আওয়ামী লীগ পন্থী ঠিকাদার। হয়েছে নিম্নমানের কাজ, চলেছে লুটপাট। প্রতিটি কাজে ২০% কমিশন নিয়ে ইতোমধ্যে শত কোটি টাকা মালিক হয়েছেন তিনি। তাঁর বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া আহ্বান করেছেন বঞ্চিত অনেক ঠিকাদার।

 

মহাসড়কে হওয়া প্রতিটি কাজ রি-টেন্ডার করে একই কাজে বিল বৃদ্ধি করা হয়েছে। কাজগুলো এতোটাই নিম্নমানের করা হয়েছে ইতোমধ্যে প্রতিটি রাস্তার ফাটল ও ভাঙ্গন ধরেছে। সরকারি টাকা লুটপাট করে আব্দুল হাকিম গ্রামে ও ঢাকায় গড়েছে বাড়ি গাড়ি।

এসব বিষয়ে কথা বলতে একাধিকবার তাঁকে ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।

বিস্তারিত আসছে ২য় পর্বে

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে চোরাই অটোরিক্সা উদ্ধার; গ্রেপ্তার ১

কিশোর গ্যাং লিডার সহ ০৪ জন সক্রিয় সদস্য র‌্যাবের অভিযানে গ্রেফতার।

মতিহার থানার অভিযানে তিন ছিনতাইকারী গ্রেপ্তার; স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

আরএমপি ডিবি’র অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার

নতুন সরকার গঠনের পর জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজ রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আরএমপি ডিবি’র পৃথক অভিযানে ৭৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার; গ্রেপ্তার ৬

পুঠিয়ায় অবৈধভাবে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি বন্ধে ইউএনও’র অভিযান

রাজশাহীতে অভিনব কায়দায় অবৈধ লটারি বিক্রি, ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষ

প্রতিষ্ঠান দখলের চেষ্টা, সাংবাদিককেও হুমকি—বিতর্কের কেন্দ্রে দুর্নীতিবাজ শিহাব

রাবির কাজলা গেইটে হেনস্তা ও মারধরের শিকার ইংরেজি বিভাগের এক নারী শিক্ষার্থী

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial