রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

গোদাগাড়ীতে রাত হলেই শুরু হয় পুকুর খননের মহাউৎসব,নিরব ভূমিকায় প্রশাসন

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ডিসেম্বর ২৩, ২০২৪ ৫:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দি‌নের বেলায় শুনসান নিরবতা, সন্ধ‌্যা গ‌ড়ি‌য়ে একটু অন্ধকার হ‌লেই শুরু হয় মাটি বিক্রির মহাউৎসব। ৫ টি ভেকু মেশিন অর্ধশত কাঁকড়া গাড়ি একের পর এক মাটি ভর্তি গাড়ি চলে যাচ্ছে ইটভাটায় অন্যদিকে চলাচলের অযোগ্য কর্দমাক্ত মহাসড়ক যেনো মরনফাঁদ। এভাবেই গোদাগাড়ী উপজেলা প্রশাসনের নাকের ডগায় রাজশাহী-চাপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে মাটিকাটা ইউনিয়নের সোনাদীঘিতে চলছে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রির বিশাল কর্মযজ্ঞ।

গণমাধ‌্যম কর্মী‌দের চোখ ফাঁকি দি‌তে দি‌নের আ‌লোর বদ‌লে রা‌তের অন্ধকা‌র‌কে বে‌ছে নি‌য়ে‌ছে পুকুর খেকোরা। রাজনৈ‌তিক প্রভাবশালী মহ‌লের ছত্রছায়ায় পুকুর খননে প্রশাস‌নের ভূ‌মিকাও রহস‌্যজনক। উপজেলা প্রশাসন বলছে এমন কোন অভিযোগ জানা নেই অথচ পুকুর মালিক বলছেন সব ম্যানেজ করা আছে।

অভিযোগ ওঠেছে, পুকুর খননে ভূমির শ্রেনী পরিবর্তনসহ নানান জটিলতা থাকলেও উপজেলা প্রশাসনকে ম্যানেজ করে পুকুর খনন করছেন তোতা নামের এক পুকুর ব্যবসায়ী। গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেলের সাথে তোতার ভালো সক্ষতা ছিলো। সেই প্রভাব দেখিয়ে কাউকে তোয়াক্কা না করেই দেদারসে চালিয়ে যাচ্ছে পুকুর খনন।

শীত মৌসুমের শুরুতেই ভূমি ও ফসলি জমি সুরক্ষা আইন উপেক্ষা করে গোদাগাড়ী উপজেলার সোনাদীঘিতে প্রায় ৩০বিঘা জমিতে সংস্কারের নামে চলছে ভেকু মেশিন দিয়ে পুকুর খনন ও মাটি বিক্রি। সংস্কারের নামে ফসলি জমিতে পুকুর খনন এতে একদিকে যেমন খাদ্য শস্য উৎপাদন কমে যাচ্ছে, অন্য দিকে মাটি পরে কর্দমাক্ত হয়ে নষ্ট হচ্ছে মহাসড়ক। চরম দূর্ভোগে পরছেন পথচারীরা।

এ বিষয়ে পুকুর খননকারী তোতা জানান,আমার পুকুর খনন কেউ বন্ধ করতে পারবেনা আমার সব অনুমতি আছে।

এ বিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত প্রতিবেদককে জানান, আপনি একটা লিখিত অভিযোগ দেন আমরা ব্যবস্থা নিবো। এর আগেও একই পুকুরে অভিযান করে পুকুর খনন বন্ধ করা হয়েছিলো এক প্রশ্নের জবাবে তিনি বলেন আপনার সাথে আমার পরিচয় নাই অফিসে আসেন সাক্ষাতে কথা বলবো।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক নির্যাতনের অভিযোগে সমালোচিত কর্মকর্তার পদোন্নতি, ক্ষোভ বিএমএসএফের

পুলিশ সদর দপ্তরে অভিযোগ পাঠালেন সিএমপি!  

সোনামসজিদ স্থলবন্দরে জ্বালানি তেল পাচার রোধে বিজিবি’র কড়া নজরদারি

রাজশাহীর স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তনের আশ্বাস জামায়াত প্রার্থী ডা. জাহাঙ্গীরের

চট্টগ্রাম নাগরিক ফোরামের যৌথ সভার সিদ্ধান্ত দুর্নীতি ও সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী সংগঠন

বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে লোন আদায়ে পুলিশি হস্তক্ষেপ: হুমকি, চাপ ও রাজনৈতিক প্রভাব!

রাজশাহীতে আইডায়াস্পোরা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে রামেকে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তিতে শিক্ষার্থী ও রোগীর স্বজনরা

নড়াইলে যুবদল নেতা হত্যা মামলায় ভাড়াটে খুনি গ্রেফতার

রাজশাহীতে “গ্রীন প্লাজা’র ৫ম প্রকল্পের শুভ উদ্বোধন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial