রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সকালের বুলেটিন – দেশ ও জনগণের নিরপেক্ষ গণমাধ্যম
রবিবার , ২ মার্চ ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রাবিতে ‘পুরোনো সংকটে নতুন বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
মার্চ ২, ২০২৫ ৫:২৫ অপরাহ্ণ

ফাহিমা করিম বন্যা,রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘পুরোনো সংকটে নতুন বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং তরুণ সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বিশেষত, তরুণরা কীভাবে আইনশৃঙ্খলা উন্নয়নে ভূমিকা রাখতে পারে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করতে পারে—সে বিষয়ে আলোকপাত করা হয়।

 

বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের আয়োজনে শনিবার (১ মার্চ) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস’ কনফারেন্স রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব। আলোচনায় আরও অংশ নেন বিশিষ্ট এক্টিভিস্ট, আইনবিদ, গবেষক ও সমাজ সংস্কারকরা।

 

শাহরিয়ার ইমনের সঞ্চালনায় তরুণ আলোচক ও এক্টিভিস্ট কামরুল হাসান সজীব বলেন, “প্রাচীনকালে যে ম্যাৎসন্যায় যুগ ছিল, তা বর্তমানে আমাদের দেশেও বিদ্যমান। আমরা স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে নতুন একটি দেশ গড়েছি, কিন্তু বর্তমানে এর আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গে বলতে গেলে—পূর্বে যারা অপরাধমূলক কার্যক্রমে যুক্ত ছিল, তাদের খুঁজে বের করে শাস্তি না দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।”

 

এ সময় কবি ও প্রাবন্ধিক ফয়েজ আলম জানান, “সর্বোপরি, আমাদের প্রত্যেককে নিজেদের অবস্থান থেকে উদারমনা হতে হবে। আইনশৃঙ্খলার বর্তমান ও ভবিষ্যতের দায়িত্ব আমাদের সবার।”

 

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেন, “সবচেয়ে বড় সংকট হলো চিন্তার সংকট। আমরা নতুন বাংলাদেশে বসবাস করছি, কিন্তু আমাদের মানসিকতা এখনো পরিবর্তন হয়নি। চোখের সামনে সবকিছু বদলাচ্ছে, কিন্তু আমাদের মস্তিষ্ক বদলাচ্ছে না। নতুন প্রশাসনের দায়িত্ব নিতে গিয়ে আমি দেখছি, নতুন চিন্তার প্রয়োজন দেশের প্রতিটি ক্ষেত্রে। কিন্তু সেই চিন্তাকে ধারণ করার জন্য প্রয়োজন জ্ঞান, প্রজ্ঞা, শিক্ষা ও চেতনা—যেখানে আমরা প্রবলভাবে পিছিয়ে আছি। এ কারণেই নতুন প্রেক্ষাপটে আমাদের সামনে যে সুযোগ এসেছে, তা আমরা সাবলীলভাবে গ্রহণ করতে পারছি না।”

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— এক্টিভিস্ট ও বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের সংগঠক রাবেয়া মুহিব, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও সংবিধান বিশেষজ্ঞ এডভোকেট হাসনাত কাইয়ুম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের এডভোকেট ও নাগরিক বিকাশ ও কল্যাণের সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান, গবেষক ও মানবাধিকার কর্মী রেজাউল রহমান লেলিন।

 

 

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

সংবাদ প্রকাশের জেরে বাঘায় সাংবাদিকের উপর মাদক কারবারি’র হামলা

নাতনিকে সঙ্গে নিয়ে ভোট দিলেন রাজশাহী-৩ আসনের জামায়াত প্রার্থী

পশ্চিমাঞ্চল রেল: আ’লীগ দোসররা স্বপদে বহাল, ৪ কোটি টাকার চুক্তি সম্পন্ন

সাবেক মেয়রের চাচাতো ভাই রাজশাহীতে টেন্ডারে: ঠিকাদারদের মধ্যে ক্ষোভ

ভেদাভেদ নয়, ঐক্যবদ্ধ বিএনপি গড়ে তুলুন — রাজশাহীতে আব্দুস সালাম

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ ও মাদকদ্রব্য উদ্ধার

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শনে আলহাজ্ব মো. আব্দুস সাত্তার

রামেবিতে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক অবহিতকরণ সভা

রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১০ ও মাদকদ্রব্য উদ্ধার

প্রতারক সায়মনকে গ্রেফতার করলো পুলিশ

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial