রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
শুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

সাফিনা পার্কে সাঁতার কাটতে নেমে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
সাকিবুল ইসলাম স্বাধীন
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ণ
সাফিনা পার্কে ওয়াটার পুল দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ীঃ রাজশাহীর গোদাগাড়ীতে শিক্ষাসফরে এসে সাফিনা পার্কের ওয়াটার পুলে সাঁতার কাটতে নেমে এক নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম আবিদ আহানাফ সোয়াদ (১৫)। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার দিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবিদ বগুড়া জেলার ইকরা মডেল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী। তিনি পরিবারের সঙ্গে বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকায় বসবাস করতেন। তার স্থায়ী ঠিকানা রংপুরের পীরগঞ্জ উপজেলার মাছখড়িয়া মাধবপুর সৈয়দপুর গ্রামে। আবিদের বাবার নাম আবু হাসিব সোহরাওয়ার্দী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিক্ষাসফরে আসা শিক্ষার্থীরা দিনভর বিভিন্ন রাইড উপভোগ করার পর বিকেলে সাফিনা পার্কের ওয়াটার পুলে নামেন। এ সময় আবিদ পুলে লাফ দেওয়ার সময় নাক, বুক ও মাথায় গুরুতর আঘাত পান এবং পানিতে তলিয়ে যান। সহপাঠীদের চিৎকারে পার্ক কর্তৃপক্ষ ও সঙ্গে থাকা শিক্ষকরা তাকে উদ্ধার করে দ্রুত গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, নিহত শিক্ষার্থীর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় পরিবার চাইলে অভিযোগ বা মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি দুর্ঘটনার কারণ ও পার্ক কর্তৃপক্ষের কোনো অবহেলা ছিল কি না—সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অবহেলা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

প্রথম ধাপের রাজশাহী বিভাগের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ

মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর আদর্শে দেশ গড়তে চান – জামাতে ইসলামী 

সূর্যগিরি আশ্রমের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরণ

আরএমপি ডিবি’র অভিযানে স্বর্ণের বার উদ্ধার; গ্রেপ্তার ১

মতিহার থানা পুলিশের অভিযানে ভুয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার

জ্বালানি সংকট এড়াতে ৮ মার্চ থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি

নওগাঁয় ভূয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা দেওয়ানোর অভিযোগে আট প্রধানের বিরুদ্ধে থানায় মামলা

রাজশাহীতে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের মসজিদে পবিত্র কোরআন পোড়ানো ঘটনায় মূল অভিযুক্ত আরএমপি’র সাইবার ক্রাইম ইউনিট কর্তৃক গ্রেপ্তার।

রাজশাহী বিএমডিএ’র ইডি পদ দখল 

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial