রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সকালের বুলেটিন – Sokaler Bulletin
রবিবার , ১ মার্চ ২০২৬ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. উত্তরবঙ্গ
  6. কৃষি
  7. খেলাধুলা
  8. জাতীয়
  9. তথ্য-প্রযুক্তি
  10. দুর্ঘটনা
  11. দুর্নীতি অনুসন্ধান
  12. ফটো গ্যালারি
  13. বাণিজ্য
  14. বিনোদন
  15. বুলেটিন স্পেশাল

রামগঞ্জে শাহদাত হোসেনের কঠোর হুশিয়ারি: “আমি সবচেয়ে প্রভাবশালী, অপ্রাসঙ্গিক নাম নয়”

প্রতিবেদক
সৌরভ ইসলাম, প্রতিনিধি
মার্চ ১, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ

 

লক্ষ্মীপুর, রামগঞ্জ – রামগঞ্জ (লক্ষ্মীপুর-১) আসনের সংসদ সদস্য শাহদাত হোসেন সেলিম বলেছেন, “রামগঞ্জের সবচেয়ে প্রভাবশালী হলাম আমি। আমার প্রভাবে কেউ যদি প্রভাবিত হয়, সেটা আমি দেখব। কিন্তু কোনো প্রভাবশালীর নাম বা অপ্রাসঙ্গিক নাম দিয়ে কারো পরিচিতি হোক, সেটা আমি কোনো অবস্থাতেই চাই না।” রবিবার পৌরসভার প্রশাসকসহ কমিটির সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “বারবার বলার পরও মাদকের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যা হচ্ছে, সেটা জনগণের দৃষ্টিতে অপ্রতুল। যানবাহনের সংকট রয়েছে; দ্রুত স্বরাষ্ট্রমন্ত্রী বা সচিবের সঙ্গে কথা বলে যানবাহন সংখ্যা বৃদ্ধি করার চেষ্টা করব। বর্তমানে থাকা যানবাহন দিয়ে মাটি কাটার দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও বলেন, “আমি ছাড়া কোনো নেতাকর্মী এ ব্যাপারে তদবির করবে না। যদি করে, আমাকে জানান, সেই নেতাকর্মীকে অপ্রাসঙ্গিক করে রামগঞ্জ ত্যাগ করানো হবে। সন্ধ্যার পর কোনো ছাত্র যেন বাড়ির বাইরে না থাকে, সেটা দেখবেন। আমাদের খাল-বিল এক ইঞ্চিও যেন দখল হতে না পারে, এ বিষয়ে প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দকে কঠোর অবস্থানে থাকতে হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

আরএমপি’র কাটাখালী থানা পুলিশের পৃথক অভিযানে হেরোইন উদ্ধার; গ্রেপ্তার 

প্রতারণা চক্রের ধর্ষণ মামলায় ফেঁসে গেলেন ৬ যুবক

রাজশাহীর আরমান হেলথ কেয়ার থেকে আওয়ামী লীগ নেত্রী আটক 

প্রধানমন্ত্রী ১০ মার্চ কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন

রাজশাহীর বাগমারা উপজেলার আ,লীগের পলাতক নেতাদের আশ্রয়দাতা বাচ্চু আর্ট

কাটাখালী থানায় ক্রোকি পরোয়ানাভুক্ত আসামি’র অস্থাবর সম্পত্তি জব্দ

সংস্কার শেষে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা হবে: রাজশাহীতে উপদেষ্টা আসিফ 

বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে রাকাবে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত

জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যুতে যা বললেন রাজশাহীতে ধর্ম উপদেষ্টা

চট্টগ্রাম বৌদ্ধ বিহারে হামলা ও বুদ্ধমূর্তি ভাংচুরের প্রতিবাদ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial